এক্সপ্লোর

PM Modi on Birbhum Violence: যারা এই হত্যালীলা ঘটিয়েছে, তাদের যেন বাংলার মানুষ ক্ষমা না করে, বগটুইয়ের ঘটনা নিয়ে বললেন প্রধানমন্ত্রী

Birbhum Violence: ‘আশা করি বাংলার সরকার দোষীদের শাস্তি দেবে। অপরাধীদের দ্রুত সাজা দেওয়ার জন্য রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র’, বগটুইয়ের ঘটনা নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: বগটুই হত্যালীলা (Birbhum violence) নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি গ্যালারির ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি বাংলার সরকার দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। বীরভূমে জঘন্য পাপ হয়েছে, দোষীদের যেন ক্ষমা না করা হয়। অপরাধীদের সাহস যারা বাড়িয়েছে, তাদের যেন ক্ষমা না করা হয়। যারা এই হত্যালীলা ঘটিয়েছে, তাদের যেন বাংলার মানুষ ক্ষমা না করে। অপরাধীদের দ্রুত সাজা দেওয়ার জন্য রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র।’

পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া

বগটুইয়ের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য সরকার (West Bengal Government) এই জঘন্যতম ঘটনাটিকে দুঃখজনক, দুর্ভাগ্যজনক বলেছে। শুধু তা-ই নয়, দোষীদের কঠোরতম শাস্তি দেওয়ার জন্য ইতিমধ্যেই সিট গঠন করেছে। রামপুরহাটের স্থানীয় ওসি-েক বিলম্বিত করা হয়েছে, এসডিপিও-কে বিলম্বিত করা হয়েছে। রাজ্য সরকার ও প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে আইনের শাসন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সরকার এই ঘটনার কথা শুনে প্রথমেই ডিজি-কে পাঠিয়েছে, এডিজি (আইন-শৃঙ্খলা)-কে নিয়ে সিট গঠন করেছে। এ ব্যাপারে কোনওরকম দুর্বলতা নেই। প্রশাসন কঠোরভাবেই এর মোকাবিলা করছে। এটা শুনে ভাল লাগছে যে প্রধানমন্ত্রী বলছেন, কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে সাহায্য করবে। রাজ্য পুলিশের উপর আমাদের ভরসা আছে। প্রশাসনের উপর আমাদের ভরসা আছে। এই ঘটনায় যারা দোষী, তাদের খুঁজে বের করে সাজা দেওয়া হবে।’

আগুন লাগানো হয়েছে, স্পষ্ট এফআইআরে

বগটুই গ্রামে আগুন লাগানো হয়েছে, স্পষ্ট পুলিশের এফআইআর-এ। অগ্নিসংযোগের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৩৫ ও ৪৩৬ ধারায় মামলা রুজু। ৩০২ ধারায় খুনের মামলাও রুজু করেছে পুলিশ। ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারায় রুজু হয়েছে মামলা। জামিন অযোগ্য ৩২৫ ও ৩২৬ ধারাতেও মামলা রুজু করেছে পুলিশ। বগটুইকাণ্ডে এসডিপিও, আইসি ছাড়াও ১৩ জন ‘ক্লোজড’। এক ডিআইও ও ১২ সিভিক ভলান্টিয়ারকে ‘ক্লোজ’ করা হল। গতকাল বগটুইকাণ্ডে এসডিপিও, আইসি-কে ক্লোজ করা হয়। বগটুইকাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৫ জনকে ‘ক্লোজ’ করা হল।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget