এক্সপ্লোর

PM Modi: 'স্কিমকে স্ক্যামে পরিণত করায় মাস্টারি করেছে তৃণমূল', দুর্নীতি ইস্যুতে সুর চড়ালেন মোদি

Krishnanagar Rally: আরামবাগের পর আজ কৃ্ষ্ণনগরে সভা করেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরের সরকারি কলেজের মাঠে তাঁর সভার আয়োজন করা হয়

কৃষ্ণনগর : কৃষ্ণনগরের সভা থেকেও তৃণমূল কংগ্রেসকে আগাগোড়া বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উঠে এল দুর্নীতির প্রসঙ্গে। আর এই ইস্যুতে বাংলাক শাসক দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন। প্রধানমন্ত্রী বলেন, "এখানে তৃণমূল কীভাবে পশ্চিমবঙ্গকে বদনাম করে রেখেছে তা দেশবাসীও জানুক। এই তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে তোলে। স্কিমকে স্ক্যামে পরিণত করায় মাস্টারি করেছে তৃণমূল।"

নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি। একের পর এক দুর্নীতির অভিযোগে দিনের পর দিন কাঠগড়ায় উঠেছে রাজ্যের শাসকদলের নাম। নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীর। এদিকে ১০০ দিনের কাজে বকেয়া টাকা মেটানোর দাবিতে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এক্ষেত্রে হিসাব চাওয়া হয়েছে কেন্দ্রের তরফে। উভয় সরকারের অবস্থানের জেরে গ্রামীণ অর্থনীতিতে তার প্রভাব পড়েছে বলে মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের। 

এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী। গতকাল আরামবাগের পর আজ নদিয়ার কৃষ্ণনগরে সভা করেন তিনি। গতকালও মোদির নিশানায় আগাগোড়া ছিল রাজ্যের শাসকদল। একাধিক প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। কৃষ্ণনগরেও তার অন্যথা হল না। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আপনারা ভাবতে পারবেন না যে, এখানে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। যারা জন্মায়নি তাদের কার্ড বানিয়ে দিয়েছে। যে টাকা গ্রামের গরিব মজদুরদের পাওয়ার কথা ছিল, সেটা তৃণমূলের তোলাবাজরা লুঠে নিয়েছে। তৃণমূল সরকার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে নিজেদের স্টিকার লাগানোর।"

তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, "যে ভাবে তৃণমূলের সরকার চলছে, তাতে বাংলার মানুষ হতাশ। বাংলার মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে বারবার বিপুল জনাদেশ দিয়েছে। কিন্তু টিএমসি বাংলার মানুষের সঙ্গে অত্যাচার ও বিশ্বাসঘাতকতা করেছে। তৃণমূল মানে বিশ্বাসঘাতকতা ও পরিবারতন্ত্র।"  সুর চড়ান সন্দেশখালি ইস্যুতেও। প্রধানমন্ত্রী বলেন, "তৃণমূল মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে বাংলার মায়েদের ভোট নিয়েছে। কিন্তু আজ মা-মাটি-মানুষ কাঁদছে। সন্দেশখালির মায়েদের কথা তৃণমূল শোনেনি। এখানে পুলিশ নয়, অপরাধী ঠিক করে, কখন গ্রেফতার হবে। রাজ্য সরকার চায়নি, সন্দেশখালির অপরাধী গ্রেফতার হোক। কিন্তু সন্দেশখালির মহিলাদের আন্দোলনে পিছু হঠে অপরাধীকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। দেশে বেটি বাঁচাও, বেটি পড়াও অভিযান চলছে। কিন্তু বাংলার সরকার এখানে চালু হতে দেয়নি।"

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget