এক্সপ্লোর

PM Narendra Modi: মোদির সভায় যোগ দেওয়ার পথে বাধা, দিনহাটা-শীতলকুচিতে বিজেপি কর্মীদের উপর 'হামলা'

Coochbehar News: দিনহাটায় বাস ভাঙচুর, শীতলকুচিতে টোটো থেকে নামিয়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

শুভেন্দু ভট্টাচার্য, আলিপুরদুয়ার: অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। আজ আলিপুরদুয়ারে জনসভা রয়েছে তাঁর। বাগডোগরা থেকে পৌঁছলেন কপ্টারে। আর এদিন মোদিন সভায় যোগ দেওয়ার পথে দিনহাটা-শীতলকুচিতে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল।

বিজেপি কর্মীদের উপর 'হামলা': আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা, যাওয়ার পথে কোচবিহারের দু’ জায়গায় বিজেপি কর্মীদের বাধা। দিনহাটায় বাস ভাঙচুর, শীতলকুচিতে টোটো থেকে নামিয়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা থেকে বাসে করে আলিপুরদুয়ার যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, শিমুলতলায় তাঁদের বাসে হামলা চালায় তৃণমূলের লোকজন। অন্যদিকে, শীতলরকুচির কদমতলায় টোটো থেকে নামিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। দিনহাটায় স্থানীয় সমস্যা নিয়ে বাস ভাঙচুর হয়েছে। দুটো ঘটনায় দলীয় যোগ অস্বীকার তৃণমূলের।

অপারেশন সিঁদুরের পর বিভিন্ন রাজ্য় সফর শুরু করেছেন নরেন্দ্র মোদি। তুলে ধরছেন অপারেশন সিঁদুরের সাফল্য়। হুঙ্কার দিচ্ছেন পাকিস্তানকে। এই আবহেই বৃহস্পতিবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার প্য়ারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক ও তারপর রাজনৈতিক সভা করবেন তিনি। খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল হয়েছে। আলিপুরদুয়ারে সময়ের আগেই পৌঁছন প্রধানমন্ত্রী। বাগডোগরা থেকে হেলিকপ্টারে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য ১ হাজার ১৭ কোটি টাকার সিটি গ্যাস সরবরাহ পরিযোজনা প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। আড়াই লক্ষের বেশি পরিবারকে পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হবে। এরপর এই মাঠেই রয়েছে সভা। আলিপুরদুয়ারে সভা সেরে বিকেলে হাসিমারা বায়ুসেনা ঘাঁটি থেকে পাটনার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। 

রাজ্য সফরে আসার আগে গতকালই তৃণমূলকে আক্রমণের সুর বেঁধে দেন খোদ নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় লেখেন, "আগামীকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গ বিজেপির জনসভাকে সম্বোধিত করব। গত এক দশকে NDA সরকারের বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে পশ্চিমবঙ্গবাসী। একইসঙ্গে তারা তৃণমূলের দুর্নীতিগ্রস্থ ও খারাপ শাসনে ক্লান্ত।'' পাল্টা নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে এই পোস্টে তারা লিখেছে, "পরিযায়ী পাখি যখন মরসুমি সফরে বাংলায় আসছে, তখন একটা সহজ প্রশ্ন উত্তর দিলেই হয়। কেন রাজ্য় সরকারের হকের বকেয়া ১.৭ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না?''

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget