এক্সপ্লোর

RG Kar Case: 'এই জনজাগরণ অভূতপূর্ব...' কবি সুবোধের উলটপুরাণ!

Subodh Sarkar Reaction: কাঞ্চন মল্লিকের কথায় তিনি অপমানিত বলেও জানিয়েছেন কবি।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আরজি কর-কাণ্ডে 'শাসকপন্থী' কবি সুবোধ সরকারের নব চেতনা। 'রাজ্য সরকারের পুরস্কার পেলে প্রত্যাখ্যান করতাম। কবিতা অ্যাকাডেমির পদ ছাড়ব কি না ভাবছি। কাঞ্চন মল্লিকের কথায় আমিও অপমানিত', এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে কবি সুবোধের উলটপুরাণ! তাঁর মন্তব্য, 'এই জনজাগরণ অভূতপূর্ব, শাসক দলেরও শেখা উচিত।'

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আরজি কর-কাণ্ডে 'শাসকপন্থী' কবি সুবোধ সরকারের নব চেতনা। 'রাজ্য সরকারের পুরস্কার পেলে প্রত্যাখ্যান করতাম। কবিতা অ্যাকাডেমির পদ ছাড়ব কি না ভাবছি। কাঞ্চন মল্লিকের কথায় আমিও অপমানিত', এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে কবি সুবোধের উলটপুরাণ! তাঁর মন্তব্য, 'এই জনজাগরণ অভূতপূর্ব, শাসক দলেরও শেখা উচিত।'

তিনি বললেন, 'কাঞ্চনের কথা শুনতে শুনতে অপমানিত হলাম। কষ্ট হল, রাগ হল। এভাবে একজন বিধায়ক বলতে পারে? আমিও পুরস্কার প্রত্যাখান করতে পারি। কিন্তু গত ১৩ বছরে রাজ্য সরকারের সাহিত্যের সঙ্গে যুক্ত কোনও অ্যাকাডেমির কোনও পুরস্কার পাইনি। পেলে হয়তো ফেরত দিতাম। পাইনি কীভাবে ফেরত দেব।'

প্রশ্ন: সরকারের তৈরি করা কবিতা অ্যাকাডেমিরই তো চেয়ারম্যান? পদত্যাগ করবেন?
কবি বললেন, 'করে দিতে পারি। দেখা যাক...ভাবছি। কী হবে? আমার কাজ কবিতা লেখা। কাল সকালে বসে আমি যেন কবিতা লিখতে পারি...ব্যাস।'

প্রশ্ন: লোকে বলে শাসক বদলায়, কিন্তু সুবোধ সরকার সবসময় শাসকের পাশেই থাকেন...
সুবোধ সরকার বলেন, 'কিছু শ্রেণি আছে তাঁরা সারাক্ষণ এসব বলে...সেটা অত গুরুত্বপূর্ণ নয়।'

প্রশ্ন: রাত-দখল, জনজাগরণ নিয়ে কিছু বলবেন?
এই জনজোয়ার, জনজাগরণ অভূতপূর্ব। এটা ভিতর থেকে আসা। এটা পবিত্র আবেগ থেকে রাস্তায় নেমে আসা। এরা কোনও রাজনীতির লোক না, এরা পতাকাহীন। এর মধ্যে একটা অন্য ইতিহাস তৈরি হচ্ছে। সেটা জনগণের ইতিহাস... এই ইতিহাসকে আমি শ্রদ্ধা করছি। এটা সমস্ত রাজনৈতিক দলের কাছে শিক্ষণীয়।'

অন্যদিকে আর জি কর-কাণ্ড ও প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানিয়ে এবার পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্যপদ ছাড়লেন নাট্যব্যক্তিত্ব সুপ্রতিম রায়। পাশাপাশি রাজ্য সরকারের সমস্ত উৎসব বয়কটের ঘোষণা।                     

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: হাসপাতালে নাবালিকাকে 'নির্যাতন'! হাওড়ায় DYFI-এর স্বাস্থ্য দফতর অভিযানে 'পুলিশি বাধা'য় ধুন্ধুমার

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget