এক্সপ্লোর

Poila Baishakh: পয়লা বৈশাখে ভক্তদের ঢল, তারাপীঠ উপচে পড়ছে ভিড়

West Bengal News: বাংলা বছরের প্রথম দিন নতুন পোশাক পরে পুজো দিতে এসেছেন অনেকেই।

ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: নতুন বছরের প্রথম দিন তারাপীঠ (Tarapith) মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ছে। দূর দূরান্ত থেকে মায়ের পুজো দিতে এসেছেন ভক্তরা। এদিন সকালে মঙ্গলারতি দিয়ে তারা মায়ের পুজো শুরু হয়।

তারাপীঠে উপচে পড়া ভিড়: বাংলা বছরের প্রথম দিন নতুন পোশাক পরে পুজো দিতে এসেছেন অনেকেই। এদিন খাতা পুজো দিয়ে ব্যবসা শুরু করেন অনেক ব্যবসায়ী। পয়লা বৈশাখের দিন তাই ব্যবসায়ীরা হালখাতার পুজো দিচ্ছেন তারাপীঠে। নতুন বছরের জন্য শুভকামনা নিয়ে মায়ের কাছে পুজো দিচ্ছেন তাঁরা। ভিড় নিয়ন্ত্রণের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে তারাপীঠ মন্দির কমিটি ও পুলিশের উদ্যোগে। মন্দির চত্বরে বাড়তি নিরাপত্তা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড। আর বাংলা নববর্ষের প্রথম দিন তারাপীঠে পুজো দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। ভোটে জয় চাওয়ার পাশাপাশি, মানুষের না-পাওয়াগুলো যাতে পূরণ করতে পারেন সেই প্রার্থনাও করেছেন বলে জানান বীরভূমের বিজেপি প্রার্থী। 

শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান আর জমজমাট আড্ডার মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সবাই। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা। নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে। ১৪৩১-এর প্রথম দিন শুধু তারাপীঠ নয়, এরাজ্যের অন্য়ান্য মন্দিরেও সকাল থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। সারা বছর ভাল কাটার প্রার্থনা নিয়েই ভোর থেকে ভিড় উপচে পড়ছে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। ব্যবসায়ীরাও হাজির হালখাতা নিয়ে। পয়লা বৈশাখ উপলক্ষ্যে তারকেশ্বর মন্দিরেও ভক্ত সমাগম হয়েছে। লক্ষ্মী, গণেশ-সহ হালকখাতার পুজো দিচ্ছেন ব্যবসায়ীরা। শিবের মাথায় জল ঢালতে অনেকেই এসেছেন দূর-দূরান্ত থেকে।

বীরভূমের কঙ্কালিতলার সতীপীঠে নতুন বছরের প্রথম দিনে পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মতো। শুধু বোলপুর নয় আশেপাশের প্রচুর পুণ্যার্থীরা বছরের প্রথম দিন কঙ্কালিতলায় পুজো দিতে এসেছেন। পরিবারের মঙ্গল কামনায় ও ব্যবসায়ীরা হালখাতার নামে পুজো দিতে এসেছেন কঙ্কালিতলায়। মন্দির চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Dumdum Fire: ভয়াবহ আগুনে গৃহহীন দমদমের ঝুপড়িবাসীরা, পুনর্বাসনের আশ্বাস দমকলমন্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget