এক্সপ্লোর

TET Agitation: ধর্না না তুললে আইনানুগ ব্যবস্থা, আন্দোলনকারীদের হুঁশিয়ারি পুলিশের

TET Job Aspirants : প্রাথমিক শিক্ষা পর্ষদের এলাকায় টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের চার দিনে পা দিয়েছে। চারদিনের মতো ধর্নার পাশাপাশি অনশন পেরিয়ে গিয়েছে তিনদিন।

কলকাতা: হাইকোর্টের নির্দেশের পরেই করুণাময়ীতে পুলিশি তৎপরতা তুঙ্গে। আন্দোলনকারীদের দ্রুত এলাকা ছাড়তে মাইকে হুঁশিয়ারি। করুণাময়ীতে তিনদিন পেরিয়ে চারদিনে পা অনশন আন্দোলনে ২০১৪- টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। পুলিশের হুঁশিয়ারির পরেও আন্দোলন তুলে নিতে অস্বীকার চাকরিপ্রার্থীদের। ধর্না না তুললে আইনানুগ ব্যবস্থা, আন্দোলনকারীদের হুঁশিয়ারি পুলিশের।

প্রসঙ্গত, সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের এলাকায় টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের চার দিনে পা দিয়েছে। চারদিনের মতো ধর্নার পাশাপাশি অনশন পেরিয়ে গিয়েছে তিনদিন। যদিও এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আন্দোলনকারী। 

বিক্ষোভ '১৭-র টেট উত্তীর্ণদেরও

যা নিয়ে ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের অভিযোগ ‘বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে',। তাঁদের সমস্যা পুরনো, আগে সেটা সমাধান হোক দাবি ২০১৪-র চাকরিপ্রার্থীদের। তাঁরা প্রশিক্ষণের পর টেট উত্তীর্ণ, ২০১৪-র ক্ষেত্রে তো ছাড় ছিল, দাবি ‍২০১৭-র টেট উত্তীর্ণদের।

এদিকে,  করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রস্তাব দেন 'সরকার চাইলে মধ্যস্থতায় রাজি'। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, 'ঘোলা জলে মাছ ধরার চেষ্টা'। চাকরিপ্রার্থীরা ধর্না-অবস্থান-অনশন শুরু করার পর থেকেই একাধিক বিরোধী শিবিরের নেতা সেখানে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেছেন। পাল্টা গোটা বিষয়টি কোর্টের বিচারাধীন বলে মন্তব্য থেকে বিরত থেকেছে রাজ্যের শাসক তৃণমূল শিবির।

পুলিশকে পদক্ষেপে ক্ষমতা হাইকোর্টের

চাকরির জন্য চলতে থাকা ধর্না-অনশন-অবস্থানের মাঝেই চাকরিপ্রার্থীদের উদ্দেশে যথেষ্ট সহানুভূতিশীল অবস্থান পুলিশ নিয়েছে বলেই কলকাতা হাইকোর্টে জানানো হয় সরকারের পক্ষে। যারপরই প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীদের কাজকর্মে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সেটা নিশ্চিত করতেই নির্দিষ্ট এলাকায় বহাল থাকা ১৪৪ ধারা কার্যকরে পুলিশকে ছাড় দেয় হাইকোর্ট।

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget