এক্সপ্লোর

Murshidabad News: মাটি-বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, সিভিক ভলান্টিয়ারকে হাঁসুয়া দিয়ে কোপ!

Police Attack News: মুর্শিদাবাদের রানিতলার ঘটনায় মোট ৫ জন গ্রেফতার। ঘটনায় একটি জেসিবি ও বাইক আটক করা হয়েছে পুলিশ সূত্রে খবর।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: জেলায় জেলায় আক্রান্ত পুলিশ। বাঁকুড়ার সোনামুখীর পর এবার মুর্শিদাবাদের রানিতলায় আক্রান্ত পুলিশ। পুলিশের ওপর আক্রমণে গ্রেফতার ২, মাটি চুরির অভিযোগ গ্রেফতার আরও ৩।

মুর্শিদাবাদের রানিতলার ঘটনায় মোট ৫ জন গ্রেফতার। ঘটনায় একটি জেসিবি ও বাইক আটক করা হয়েছে পুলিশ সূত্রে খবর। রানিতলায় মাটি পাচার রুখতে যাওয়া পুলিশকে ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ। সিভিক ভলান্টিয়ারকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ। মাটি পাচার রুখতে গিয়ে আক্রান্ত সাব ইনস্পেক্টর, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার-সহ চারজন। পুলিশ সূত্রে খবর, গতকাল পিরোজপুর ঘাটের কাছে মাটি কেটে ট্রাক্টরে করে চলছিল মাটি পাচার। আটকাতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা। ধৃতরা ইসলামপুর থানা এলাকার বাসিন্দা।                                                            


অন্যদিকে, বীরভূমের পর বাঁকুড়া, ক্যাম্পে ঢুকে পুলিশকে মার! সোনামুখীর উত্তরবেশিয়া ক্যাম্পে আক্রান্ত পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরেই দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে বলে পুলিশের কাছে। খবর ছিল পুলিশ ব্যবস্থাও নেয়। এর জেরেই রাতে পুলিশ ক্যাম্পে ঢুকে ৫০-৬০ জন হামলা চালায় বলে অভিযোগ। মারধরে আহত হয়েছেন একজন NVF ও ২ জন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে সোনামুখী থানার পুলিশ। 

আরও পড়ুন, মার্চের শেষেই তাপদাহে পুড়তে চলেছে এই শহরগুলি, চরম তাপপ্রবাহের সতর্কতা বাংলার কোন কোন জেলায়?

হামলায় আহত হন,  রানিতলা থানার ASI সুজাউদ্দিন শেখ, PSI (প্রবেশনাল সাব ইনস্পেক্টর) মানস মণ্ডল, রানিতলা থানার সিভিক ভলান্টিয়ার ফিরোজ শেখ, এবং এই থানারই আরও এক সিভিক ভলান্টিয়ার সোহেল সেখ।


পুরুলিয়াতেও বালি বোঝাই ৬টি ট্রাক্টর আটক করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পুরুলিয়া জেলায় ১৫টি নদীঘাটে বালি তোলার অনুমতি রয়েছে। অভিযোগ, এরপরও পুরুলিয়া মফস্বল থানা এলাকায় কংসাবতী নদীর ঘাট থেকে বালি তোলার অভিযোগ ওঠে। ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে নিয়ে অভিযান চালিয়ে বালি বোঝাই ট্রাক্টর আটক করে পুুলিশ। চালকরা চম্পট দেয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget