এক্সপ্লোর

SFI Rally : হাওড়া, শিয়ালদায় তুলকালাম, SFI সমর্থকদের ভ্যানে তুলল পুলিশ

Police Crackdown at SFI Rally : পুলিশের প্রিজন ভ্যান সমর্থকদের তোলার সময় রব উঠল 'পুলিশ তোমার ডিএ বাকি, বিধানসভায় যাবে নাকি'।

শিয়ালদা : এসএফআইয়ের (SFI) মিছিল ঘিরে ধুন্ধুমার। হাওড়া, শিয়ালদায় (Sealdah) মিছিলের জন্য সমর্থকরা জড়ো হওয়ার পরই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়। শিয়ালদা স্টেশনের বাইরে এসএফআই সমর্থকরা জড়ো হতেই তাঁদের পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের। যেখানে প্রিজন ভ্যানে ওঠার সময় স্লোগান ওঠে 'পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি'।

শিক্ষায় দুর্নীতি, রাজ্যের একাধিক সকুল বন্ধের এবং ছাত্র সংসদ ভোট ও আনিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন SFI। পরীক্ষা থাকায় লালবাজার (Lalbazar) মিছিলের অনুমতি দেয়নি। কিন্তু সিপিএমের ছাত্র সংগঠন অবস্থানে অনড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিয়ালদা স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। যেখানে এসএফআই সমর্থকরা জড়ো হতেই কার্যত বেঁধে যায় তুলকালাম পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে বারবারই মাইকে প্রচার চালানো হচ্ছিল। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Uchha Madhyamik Exam), তাই মিছিল করা যাবে না বলেও জানানো হচ্ছিল তাদের পক্ষ থেকে। যদিও এসএফআই সমর্থকরা ছিলেন মিছিলের দাবিতে অনড়। তাই তারা জড়ো হয়ে মিছিল শুরু করার প্রস্তুতিই নিচ্ছিলেন। যে সময়ই তাদের ছত্রভঙ্গ করে দিয়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। যা নিয়ে এসএফআই সমর্থকদের পক্ষ থেকে অভিযোগ, মানুষের বক্তব্য রাখার সুযোগ কেড়ে নিতে মুখ্যমন্ত্রী কার্যত গোটা পুলিশ প্রশাসনকে রাস্তায় নামিয়ে দিয়েছেন।

মিছিলে না প্রসঙ্গে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছিলেন, 'বিধানসভার অধিবেশন, দিন কমিয়ে দিচ্ছে, আলোচনা করতে দিচ্ছে না। শিক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মন্ত্রীকে-চিঠি দিয়েছি। তা নিয়ে আপত্তি দেওয়ার কথা না। আমরা ছাত্রদের জন্য়ই ভাবছি। ওঁরা পড়ুয়াদের কথা ভাবেন না। আমরা ৩৬৫ দিন ভাবি। পরীক্ষার বিষয় দেখে নেওয়া হবে। মিছিল তো হবেই।' কিন্তু, লালবাজারের এই চিঠির পরও সিপিএমের ছাত্র সংগঠন বিধানসভা অভিযান কর্মসূচি থেকে পিছু হটতে নারাজ। শুক্রবার হাওড়া ও শিয়ালদা-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসএফআইয়ের মিছিল রওনা দেওয়ার কথা ছিল বিধানসভার উদ্দেশে। লালবাজার সূত্রের খবর, আপাতত যা পরিকল্পনা, সেই অনুযায়ী, হাওড়া ব্রিজ পেরোলেই, অ্যাপ্রোচ রোডে ব্যারিকেড করে আটকে দেওয়া হবে এসএফআইয়ের মিছিল। শিয়ালদা স্টেশন চত্বরে মিছিল আটকানোর পরিকল্পনা রয়েছে পুলিশের। ঠিক হয়েছে, ডোরিনা ক্রসিং-সহ বিভিন্ন জায়গায় থাকবে পুলিশ পিকেট। প্রতিটি জায়গায় দায়িত্বে থাকবেন পুলিশ আধিকারিকরা।  

আরও পড়ুন -ধর্মঘটের বিরুদ্ধে আরও কড়া নবান্ন, সরকারি কর্মীদের হাজিরা নিয়ে নয়া নির্দেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget