এক্সপ্লোর

Kolkata News: ওয়াটগঞ্জ খুনে মৃতদেহ সনাক্ত করল পুলিশ, 'নিহত তরুণী..'

Watganj Murder Case:ওয়াটগঞ্জ খুনের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য..


ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সুদীপ্ত আচার্য, কলকাতা:
রাজ্যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলির মধ্যে এটিও একটি নৃশংস খুনের ঘটনা (Murder Case)। গতকালই  ওয়াটগঞ্জে (Watganj) পরিত্য়ক্ত ব্যারাকে তিনটি প্লাস্টিকে উদ্ধার হয়েছিল এক মহিলার দেহের বিভিন্ন অংশ। কিন্তু এমনই ভয়াবহ অবস্থায় তা প্রকাশ্যে আসে যে, বোঝা দায় হয়। অবশেষে মঙ্গল পেরিয়ে বুধবার ওয়াটগঞ্জে উদ্ধার খণ্ডবিখণ্ড মৃতদেহ সনাক্ত করল পুলিশ (Police)। 

পুলিশ সূত্রে খবর, নিহত ওই তরুণীর নাম দুর্গা সরখেল। ৩ দিন আগে তিনি নিখোঁজ হয়েছিলেন। মুখের অংশ দেখে শেষ অবধি সনাক্ত করা হয় তরুণীকে। দেহ উদ্ধারের পরেই ময়নাতদন্তে পাঠিয়েছিল পুলিশ। ইতিমধ্যেই   ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। উল্লেখ করা হয়েছে যে, 'দেহ উদ্ধারের ১৮-২০ ঘণ্টা আগে তরুণীকে খুন। খুন নিশ্চিত করার পর কাটা হয় হাত।' তবে সম্পর্কের টানাপোড়েন, না কি অন্য কোনও কারণে খুন? তা এখনও জানা যায়নি। পলাতক তরুণীর স্বামীর খোঁজে পুলিশ।

মূলত মঙ্গলবার একই দিনে কিছু ঘণ্টার তফাতে কলকাতার দুই প্রান্তে দুটি রহস্য়জনক মৃত্য়ুর ঘটনা প্রকাশ্যে এসেছিল। একটি ওয়াটগঞ্জে। পাশাপাশি গতকাল রাতেই ট্য়াংরায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বছর ৪৫ এর গৃহ শিক্ষকের ঝুলন্ত দেহ। মাথার সঙ্গেই আবার মিলেছিল ভারী কংক্রিটের টুকরো।তবে দেহের কোন অংশেই নেই আঘাতের চিহ্ন।মঙ্গলবার ওয়াটগঞ্জের পরিত্য়ক্ত ব্যারাকে তিনটি প্লাস্টিকে ঠিক এইভাবে ছড়ানো ছেটানো ছিল মহিলার দেহের কিছু অংশ। যা ঘিরে ক্রমশ ঘনিভূত হচ্ছিল রহস্য়। ইতিমধ্যেই সেই ঘটনায় পাওয়া গিয়েছে সিসিটিভি ফুটেজ।

দক্ষিণ কলকাতার ওয়াটগঞ্জ এলাকার সত্য ডক্টর লেন। মঙ্গলবার এই এলাকার সিআইএসএফের পরিত্য়ক্ত ব্য়ারাকেই মিলেছিল তিনটি কালো প্লাস্টিক।আর সেই প্লাস্টিকেই মিলেছিল একই দেহের টুকরো টুকরো অংশ। কপালে সিঁদুর এবং কালো টিপ। এদিকে  দুর্গন্ধ ছড়াতেই ঘটনা প্রকাশ্যে আসে। স্থানীয়রা খবর দিতেই, ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই। হোমিসাইড শাখা এবং ডগ স্কোয়াডও ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করতেই উঠে আসছে একের পর এর চাঞ্চল্য়কর তথ্য়। 

 তদন্তকারীদের দল আগেই অনুমান করেছিল, মহিলাকে খুন করার সঙ্গে সঙ্গে টুকরো টুকরো করা হয়নি দেহ।কাটা মাথা জলে ডুবিয়ে রাখতেই কংক্রিটের টুকরো রাখা হয়েছিল কালো প্লাস্টিকে।তরুণীর মাথা এবং মুখ অবিকৃত অবস্থাতেই পাওয়ার পর তাঁর মুখের ছবি বিভিন্ন মিসিং পার্সন পোর্টালে আপলোড করেছে পুলিশ।পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। যার ভিত্তিতে এক অজ্ঞাতপরিচয়ের নামে খুন ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে দায়ের করা হয়েছে মামলা। ঘটনায় দেহের অংশগুলিকে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। তবে কোথায় গেল মহিলার দেহের বাকি অংশ সেই নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন, ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, রাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, হলুদ সর্তকতা উত্তরবঙ্গে..

অন্য়দিকে মঙ্গলবার রাতেই ট্য়াংরা থেকে উদ্ধার হয়েছিল বছর ৪৫ এর গৃহ শিক্ষকের ঝুলন্ত দেহ। জানা যায়, এক তলা বাড়িতে একাই থাকতেন রাজেশ অধিকারী। রবিবার শেষ দেখা গিয়েছিল তাঁকে। মঙ্গলবার বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। দরজা ভেঙে উদ্ধার করা হয় গৃহ শিক্ষকের মৃতদেহ। ঘটনায় অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget