এক্সপ্লোর

Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানার জেনারেল ম্যানেজারের মৃত্যুর ঘটনার তদন্তে বাড়িতে গেল পুলিশ

Durgapur Steel Plant News: মঙ্গলবার তদন্ত করতে দুর্গাপুর ইস্পাত কারখানার র-মেটেরিয়াল হ্যান্ডেলিং প্লান্টের জংশন বাঙ্কারের লিফটের নিচ থেকে উদ্ধার হওয়া জেনারেল ম্যানেজারের বাড়িতে গেল পুলিশ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত কারখানার (Durgapur steel plant) র- মেটিরিয়াল হ্যান্ডেলিং প্লান্টের জেনারেল ম্যানেজার সমিত ভট্টাচার্যের মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্তে নামল পুলিশ। অক্টোবর মাসের ২৬ তারিখ রাতে দুর্গাপুর ইস্পাত কারখানার র-মেটেরিয়াল হ্যান্ডেলিং প্লান্টের জংশন বাঙ্কারের লিফটের নিচ থেকে উদ্ধার হয় জেনারেল ম্যানেজারের মৃতদেহ। মৃত দুর্গাপুর স্টিল প্লান্টের আধিকারিকের নাম সমিত ভট্টাচার্য (৫৪)। 

তারপরই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু দুর্গাপুর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় মৃত ইস্পাত কারখানার জেনারেল ম্যানেজারের দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ এলাকার বাড়িতে যান। সেখানে গিয়ে মৃত জেনারেল ম্যানেজারের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। 

এই প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন,"খুনের মামলা রুজু হয়েছে। তদন্তও চলছে। যে লিফটের নিচে সুমিতবাবুর মৃতদেহ পাওয়া গেছিল সেই লিফট থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে ফরেন্সিক বিভাগ। সেই রিপোর্ট এখনও আসেনি। ময়নাতদন্তের রিপোর্টও এখনও আসেনি। এই রিপোর্টগুলি পাওয়া গেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিদিনের মতো ২৫ অক্টোবর সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো-অপারেটিভের বাড়ি থেকে ডিউটিতে এসেছিলেন বছর ৫৪-র সমিত ভট্টাচার্য। কিন্তু সকাল ১১ টার পর থেকে কারখানার ভেতরে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। কারখানার ভেতর অনেক খোঁজাখুঁজি করার পরেও সমিতবাবুকে খুঁজে না পাওয়ার পর দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ কুকুর নিয়ে কারখানার ভেতর তল্লাশি চালায়। কিন্তু তারপরও তাঁর খোঁজ মেলেনি। এরপর নাইট শিফটের ডিউটিতে এসে সমিতবাবু এক সহকর্মী দেখতে পান ২৫ নম্বর বাঙ্কারের লিফটের নিচে পড়ে রয়েছে সমিত বাবুর দেহ। খবর দেওয়া হয় পুলিশকে। এরপর রাত আড়াইটে নাগাদ তাঁর দেহ উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে আসা হয়। প্রশ্ন উঠছে কীভাবে সমিতবাবুর দেহ ওই বাঙ্কারের লিফটের নিচে গেল তা নিয়ে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: East Burdwan News: স্বপন দেবনাথের বিরুদ্ধে স্কুলের জমি বিক্রির অভিযোগ, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget