এক্সপ্লোর

East Burdwan News: স্বপন দেবনাথের বিরুদ্ধে স্কুলের জমি বিক্রির অভিযোগ, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

Sukanta Attacks Swapan: বেআইনিভাবে স্কুলের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার।

রানা দাস, নাদনঘাট: পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথের (Swapan Debnath) বিরুদ্ধে স্কুলের জমি বিক্রি করে দেওয়া অভিযোগ জানিয়ে এই বিষয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (BJP state President Sukanta Majumdar)। 

তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথ স্কুলের জমি বিক্রি করে দিচ্ছেন। এই বিষয়ে পূর্ব বর্ধমানের বিজেপি জেলা সভাপতিকে সমস্ত কাগজ জোগাড় করতে বলেছেন তিনি। সেগুলি জোগাড় হওয়ার পর এই বিষয়ে সিবিআই তদন্ত চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর এই বক্তব্যের জন্যই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের ব্লক সভাপতি। অন্যদিকে রাজ্য সরকারের মন্ত্রী স্বপন দেবনাথের দাবি, তিনিও এই বিষয়ে মানহানির মামলা করবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি দলিলের ছবি ভাইরাল হয়। তাতে দেখা পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার বিদ্যানগর জিডি বিদ্যামন্দিরের ৩০৭/৯৬৪ নম্বর দাগের ৪.৬ শতক দান করা হয়েছে খাল বিল ওয়েলফেয়ার সোসাইটিকে। দলিলে স্কুলের সম্পাদক হিসেবে সই রয়েছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের। এরপরই প্রশ্ন ওঠে স্কুল কর্তৃপক্ষ কীভাবে একটি সংস্থাকে জমি দান করতে পারে। এর জবাবে খাল-বিল সোসাইটির পক্ষ থেকে জানানো হয় ওই জমিটি তারা খড়ের বিড়ে শিল্প তৈরি করার জন্য রাজ্য সরকারকে দান করেছে।

বিজেপির অভিযোগ, স্কুলের জমি এইভাবে দান করা যায় না। আর যদি সরকারকে দান করতে হয় তাহলে স্কুল সরাসরি সরকারকে জমি দিতে পারত। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে কেন দিচ্ছে?

সোমবার কালনাতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "রাজ্যের মন্ত্রী সরকারি জমি বিক্রি করে দিচ্ছেন।" অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথের বক্তব্য, "বিদ্যালয়ের কোনও জায়গা বিক্রি করা হয়নি। ম্যানেজিং কমিটি উন্নয়নের স্বার্থে ওই সিদ্ধান্ত নিয়েছে। সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মানুষ হয়ে এই ধরনের কথা কীভাবে বলেন। প্রয়োজনে ওনার বিরুদ্ধে মানহানির মামলা হবে।" যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। শুধু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে কোনও জমি বিক্রি করা হয়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস জঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rachna Banerjee: আগামী বছর ছেলের উচ্চ মাধ্যমিক, জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার, 'যেনও পাশ করে যায়..'

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget