এক্সপ্লোর

Mamata Banerjee: সিজিও কমপ্লেক্সের বাইরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে পোস্টার

Poster Against Mamata Banerjee: শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে মমতার বিরুদ্ধে পোস্টার লাগানো হয় গতকাল রাতে। বিজেপি যুব মোর্চার সদস্য বলে দাবি করে লাগানো হয় পোস্টার। 

রুমা পাল, কলকাতা: সিজিও কমপ্লেক্সের (CGO Complex) বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে পোস্টার (Poster)। শিক্ষক নিয়োগে (Teacher Recruitment) দুর্নীতির প্রতিবাদে মমতার বিরুদ্ধে পোস্টার লাগানো হয় গতকাল রাতে। বিজেপি (BJP) যুব মোর্চার সদস্য বলে দাবি করে লাগানো হয় পোস্টার। 

সিজিও কমপ্লেক্সের বাইরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে পোস্টার: গতকাল রাত ১০টা। হঠাৎই সিজিও কমপ্লেক্সের বাইরে জড়ো হন বেশ কয়েকজন যুবক। বাইরে পোস্টার দেওয়া শুরু করেন। পোস্টারে লেখা ' বাংলার লজ্জা মমতা।' জানা গিয়েছে, ওই যুবকরা বিধাননগর যুব মোর্চার কর্মীর বলে পরিচয় দেন। কিন্তু কেন রাতের অন্ধকারে পোস্টার দিলেন তাঁরা? ওই যুবকদের বক্তব্য, অন্য সময় পোস্টার দিলে, পুলিশ বাধা দিতে পারে। তাই এই সময় পোস্টার দেওয়া। শুধু সিজিও কমপ্লেক্সই নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গতকাল রাতে সল্টলেকের একাধিক জায়গায় পোস্টার দেন তাঁরা। 

কিন্তু কী কারণে এই পোস্টার দেওয়া? এক যুবক বলেন, "এসএসসি, টেট সহ একাধিক ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গে। দিনের পর দিন আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। আর এই সিজিও কমপ্লেক্সে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই এখানে পোস্টার দিলাম।'' এবিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অত্যন্ত আপত্তিকর কাজ। চাকরিপ্রার্থীদের যন্ত্রণা তো অবশ্যই রয়েছে। তাঁদের সঙ্গে কেউ যদি অন্যায় করে থাকেন তাঁর নিন্দা তো আমরা করছি। এর তদন্তেরও দাবি জানিয়েছি আমরা। শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি যাঁদের দায়িত্ব দিলেন, তাঁরা যদি কাজ না করে অন্যায় করেন, সেটা ভয়ঙ্কর বাজে জিনিস। এটা করতে গিয়ে যখন জট খোলার চেষ্টা হচ্ছে, সেই সময় একুশের বিধানসভা নির্বাচনে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেননি, তাঁরা রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই সব করছেন। সিজিও কমপ্লেক্সে যদি কেউ পোস্টার দিতে যায়, বোঝাই যাচ্ছে কারা করছে। এই অসুস্থ সংস্কৃতি বাড়তে দেওয়া উচিত নয়। কর্মপ্রার্থীদের যন্ত্রণা মেটানোর চেষ্টা সরকার করছে, সেই সময় ন্যক্কারজনক রাজনীতি করা উচিত নয়।''

আরও পড়ুন: Mamata Banerjee: আজই ৪ দিনের সফরে দিল্লিতে মমতা, আগামীকাল মোদি-সাক্ষাৎ

সেরা শিরোনাম

Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
CM On Coal Mines Accident: মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী
মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget