এক্সপ্লোর

SSC Case: CBI জিজ্ঞাসাবাদ তাপসকে, রাজনৈতিক জীবন নিয়ে প্রশ্ন! অভিযোগ, পাল্টা অভিযোগও

Tapas Saha: তাপসের বাড়িতে তল্লাশি চালানোর পরই প্রবীরের বাড়িতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

সন্দীপ সরকার, প্রকাশ সিনহা ও সত্যজিৎ বৈদ্য: রাতভর তল্লাশি, জিজ্ঞাসাবাদের পরও অবিচল ছিলেন তিনি। সোনা, টাকা, সম্পত্তি কিছুই তাঁর কাছ থেকে পাওয়া যায়নি বলে প্রকাশ্য়েই মন্তব্য করেছিলেন। তার পরই CBI জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। সেই আবহেই তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল। তাপস তাঁকে ফাঁসিয়েছেন বলে দাবি প্রবীরের। যদিও তাপসের দাবি, নিজেকে বাঁচাতে এসব করছেন প্রবীর।

তাপসের বাড়িতে তল্লাশি চালানোর পরই প্রবীরের বাড়িতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতির টাকা তাঁর মাধ্যমেই তাপসের অ্যাকাউন্টে ঢুকেছিল, CBI সূত্রে এমন দাবিও সামনে আসে। তবে প্রবীরের বক্তব্য, "আমি একটি হোটেলে সাধারণ কাজ করতাম। সেই হোটেলে তাপস সাহা আসতেন কলকাতায় খেতে। সেই সূত্রে পরিচয়। আমাকে আপ্ত সহায়ক করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।"

যদিও তাপসের দাবি, নিজে বাঁচতে এখন তাঁর নাম নিচ্ছেন প্রবীর। তাপসের বক্তব্য, "এখন গাড্ডায় পড়েছে। এখন বাঁচার জন্য অন্যজনের কোর্টে ফায়ার করছে। লাভ হবে না কিছু।"

আরও পড়ুন: Justice Abhijit Ganguly: 'কে রটাচ্ছে আমি পদত্যাগ করছি?' প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতির তদন্তে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস এবং তাঁর প্রাক্তন আপ্তসহায়ক প্রবীরের বাড়িতে তল্লাশি চালিয়েছে CBI. এই প্রবীর আবার আগে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতেও গ্রেফতার হয়েছিলেন। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি নিয়ে পরস্পরের বিরুদ্ধে এভাবেই দায় ঠেললেন তাঁরা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাপসকে জিজ্ঞাসাবাদও করল CBI.

মঙ্গলবার দুপুর পৌনে ১টার কিছু পরে নিজাম প্যালেসে পৌঁছন তেহট্টের তৃণমূল বিধায়ক। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা নিম্ন আদালতে যে রিপোর্ট জমা দেয়, তাতে উল্লেখ করা হয়েছিল, তেহট্টের তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর জেরায় দাবি করেছেন, চাকরি দেওয়ার নামে ৩০ থেকে ৩৬ জনের কাছ থেকে টাকা তুলেছিলেন তিনি। সেই টাকা তাঁর মাধ্যমেই তৃণমূল বিধায়কের কাছে গিয়েছে।
গ্রাফিক্স আউট

সিবিআই সূত্রে দাবি, রাজ্য দুর্নীতি দমন শাখার তদন্তে যেসব তথ্যপ্রমাণ এবং বয়ান মিলেছে, তা খতিয়ে দেখে কেন্দ্রীয় গোয়েন্দারা প্রাথমিকভাবে মনে করছেন, দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপসের।  সেই সব তথ্যপ্রমাণ ও বয়ানের রেকর্ড সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করা হয় তাপসকে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়কের অ্যাকাউন্টে দুই মাসে ২ কোটিরও বেশি টাকার লেনদেন হয়েছে। যদিও, এ নিয়ে তৃণমূল বিধায়ক এবং তাঁর প্রাক্তন আপ্ত সহায়কের গলায় শোনা গেছে সম্পূর্ণ উল্টো সুর। তাপসের দাবি, প্রবীরের অ্যাকাউন্টে কী আজে, জানেন না তিনি। তিনি কোনও লেনদেন করেননি প্রবীরের সঙ্গে। তাঁর চারটি অ্যাকাউন্ট রয়েছে। সব তথ্য দিয়েছেন CBI-কে।

আবার প্রবীর জানিয়েছেন, যে ২ কোটি টাকার কথাবলা হচ্ছে। সেটা সরকারি টাকা। সরকারি কনট্রাক্টরের টাকা। তাপস ওই টাকা পাঠিয়েছিলেন তাঁকে। কারণ ওই টাকা তুলতে বড়বাজার থেকে লোক আসতেন। তাঁদের টাকা মিটিয়ে দিতেন তিনি। 

মঙ্গলবার প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর পৌনে ২টো নাগাদ CBI অফিস থেকে বেরিয়ে আসেন তাপস। বলেন, "পলিটিক্যাল কেরিয়ার নিয়ে প্রশ্ন করেছে।" মধ্যাহ্নভোজের বিরতির পর দুপুর ৩টে নাগাদ ফের নিজাম প্যালেসে সিবিআই দফতরে যান তেহট্টের তৃণমূল বিধায়ক।

অন্য দিকে, রাজ্য দুর্নীতি দমন শাখার দায়ের করা দুর্নীতির মামলায় এদিন ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা ছিল তাপসের প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর-সহ তিন জনের। সকলেরই জামিনের মেয়াদ ১০ জুলাই পর্যন্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget