এক্সপ্লোর

Price Hike: পাইকারি বাজারে মুরগির দামে রেকর্ড, দাম বেড়েছে সবজিরও

Price Hike: পাইকারি বাজারে মুরগির দামের প্রভাব পড়েছে খুচরো বাজারেও। পাশাপাশি দাম বেড়েছে সবজির বাজারেও।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: পাইকারি বাজারে মুরগির দামে রেকর্ড (chicken price hike)। আজ অর্থাৎ শুক্রবার, পাইকারি বাজারে গোটা মুরগির কেজি প্রতি দর ১৬৭ টাকা। অন্যদিকে দাম বাড়ছে সবজি বাজারেরও (vegetable price hike)। কোথায় কত দামে মিলছে মুরগি ও সবজি?

মুরগির দামে রেকর্ড

পাইকারি বাজারে মুরগির দামের প্রভাব পড়েছে খুচরো বাজারেও। গড়িয়াহাট বাজারে আজ দেখা গেল কাটা মুরগির কেজি ২৮০ টাকা। কলকাতার বিভিন্ন বাজারে কাটা মুরগির দর কেজি প্রতি ২৭০ থেকে ২৯০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বিক্রেতাদের দাবি, গরমে মুরগির উত্‍পাদন কম হওয়ার কারণেই এতটা দাম বেড়েছে। 

সবজি বাজারে আগুন

পাশাপাশি দাম বেড়েছে সবজির বাজারেও। টোম্যাটোর কেজি ৭০ থেকে ৮০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। জ্যোতি আলুর কেজি প্রতি দাম ৩০ টাকা। চন্দ্রমুখী আলুর কেজি প্রতি দাম ৪০ থেকে ৪৫ টাকা।

আরও পড়ুন: Calcutta High court: 'রাজ্যের লোকাল বডি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে, আদালত এটা চায় না' মন্তব্য বিচারপতির

দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে হানা রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের

দিন কয়েক আগে পরিস্থিতি সামাল দিতে দাম নিয়ন্ত্রণে জেলায় জেলায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায়। মধ্য হাওড়ার কালীবাবুর বাজারে হানা দেন ইবি-র (EB) আধিকারিকরা। পাইকারি ও খুচরো বাজারে শাকসবজি, আনাজ, মাছের দামের ফারাক নিয়ে বিক্রেতাদের কাছ থেকে জানতে চান তাঁরা। বিক্রেতাদের দাবি, পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে সরাসরি প্রভাব পড়েছে বাজারে। পাশাপাশি, জিনিসপত্রের দামের জন্য কমেছে বিক্রি। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি,  সঙ্গীতা সরকার রায়চৌধুরী বলেন, 'পাইকারি ও খুচরো দুই বাজারে দামের তফাত খতিয়ে দেখতে এসেছি। আমরা হায়ার অথরিটিকে রিপোর্ট দেব।' 

অন্যদিকে, বাঁকুড়া শহরে যশোরবাঁধ এলাকায় বাজার পরিদর্শন করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। পাইকারি ও খুচরো বাজারে দামের ফারাক নথিভুক্ত করেন তাঁরা। দাম বেশি নিলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। 

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget