এক্সপ্লোর

Kolkata Student Death: আত্মঘাতীই হয়েছে কসবার স্কুলের দশম শ্রেণির ছাত্র, অনুমান ফরেন্সিকের: সূত্র

Kasba News:খুন নয়, আত্মঘাতীই হয়েছে কসবার স্কুলের দশম শ্রেণির ছাত্র, এমনই খবর সূত্রে। প্রাথমিক ভাবে এমনই ধারণা ফরেন্সিকের, আরও জানা গিয়েছে।

আবির দত্ত, কলকাতা: খুন নয়, আত্মঘাতীই (Suicide) হয়েছে কসবার স্কুলের (Kasba School Student Death) দশম শ্রেণির ছাত্র, এমনই খবর সূত্রে। প্রাথমিক ভাবে এমনই ধারণা ফরেন্সিকের, আরও জানা গিয়েছে। শোনা যাচ্ছে, অঙ্ক পরীক্ষার প্রজেক্ট না দেওয়ায় দুর্ব্যবহার করেছিল মৃত ছাত্র। স্টাফ রুমে ডেকে ২ মিনিট দাঁড় করিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। তার পরেই ক্লাসে না গিয়ে ছাদে চলে যায় সে, লালবাজারে ইমেল করে এমনই দাবি কসবার সিলভার পয়েন্ট স্কুলের। সিসি ফুটেজ সংগ্রহ করে তদন্তে লালবাজারের গোয়েন্দা পুলিশ। 

কী ঘটেছিল?
গত কাল, কসবার সিলভার পয়েন্ট হাইস্কুলে ৫ তলা থেকে পড়ে গিয়ে ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় হইচই পড়ে যায়। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, প্রজেক্ট জমা দিতে না পারায় মানসিক চাপ দেওয়া হত তাকে। তার পরই স্কুলের ৫তলা থেকে পড়ে ওই মৃত্যুর ঘটনা। পরিবারের অভিযোগ, স্কুলের মধ্যেই অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল পড়ুয়াকে। মৃতের পরিবার প্রশ্ন করে, 'কান থেকে রক্ত, হাড় ভাঙেনি, তাহলে কীভাবে উপর থেকে পড়ে মৃত্যু? ৫ তলাতেই বা কী করতে নিয়ে যাওয়া হয়েছিল?' তাঁদের স্পষ্ট দাবি, 'আত্মহত্যা কিংবা দুর্ঘটনা নয়।' মৃত ছাত্রের বাবা বলেছিলেন, 'আমার ছেলের স্কুলে দুটো প্রজেক্ট নিয়ে যাওয়ার কথা ছিল। ও একটা প্রজেক্ট নিয়ে যায়। গোটা ক্লাসের সামনে ওকে বলা হয় কান ধরো। হয়তো ওর মনে কোথাও দাগ পড়ে গিয়েছিল। এরপর ছেলেটা যে কোথায় চলে গেল স্কুলের কেউ জানতে পারল না। কোনও সিকিউরিটি নেই? এখন বলছে ও ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এদিকে এর আগে আমাকে ফোনে বলা হয়েছিল যে ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কোনটা সত্যি?'   

আরও অভিযোগ...
মৃতের পরিবারের তরফে গত কাল এও জানানো হয়েছিল যে বেতনবৃদ্ধির প্রতিবাদ করায় তাঁদের হুমকি দেওয়া হয়। তাঁদের কথায়, 'করোনার সময় বেতন বৃদ্ধির প্রতিবাদ করায় দেখে নেওয়ার হুমকি', হুমকি দেওয়া হয়েছিল স্কুলের তরফে।' প্রসঙ্গত, গত মাসেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে এক পড়ুয়ার মৃত্যু ঘিরে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল গোটা রাজ্যে। উঠে আসে Ragging-এর মতো বিষয়ও। তার পর থেকে টানা তোলপাড় চলছে। এমনকি, গত কাল, সোমবারই নবান্নে ওই ছাত্রের মা-বাবার সঙ্গে কথা বলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই এবার কসবার স্কুলের এই ঘটনা।

আরও পড়ুন:বিক্রমের 3D ছবি তুলল প্রজ্ঞান! কেমন দেখতে লাগছে ল্যান্ডারকে?

  

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget