এক্সপ্লোর

Primary Job Seekers: '১৫ বছরেও হয়নি নিয়োগ..', মাথা কামিয়ে প্রতিবাদ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের

Primary Job Seekers Protest: অনির্দিষ্টকালের জন্য় অনশন কর্মসূচি প্রাথমিকের চাকরিপ্রার্থীদের...

গৌতম মণ্ডল, সুদীপ্ত আচার্য ও শিবাশিস মৌলিক , দক্ষিণ ২৪ পরগনা: ১৫ বছরেও নিয়োগ হয়নি। এবার, ডিপিএসসির সামনে মাথা কামিয়ে প্রতিবাদ জানালেন, ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। পাশাপাশি, গতকাল থেকে শুরু হয়েছে তাঁদের অনির্দিষ্টকালের জন্য় অনশন কর্মসূচি।

আন্দোলনকারী চাকরিপ্রার্থী দেবাশিস বিশ্বাস বলেন, 'আমাদের একটাই উদ্দেশ্য় নিয়োগ। দীর্ঘ ১৫ বছরের যন্ত্রণা আমরা নিতে পারছি না।' একটা চাকরির জন্য় আর কত কিছু বিসর্জন দিতে হবে জানেন না, এই তরুণ-তরুণীরা! তিনি আরও বলেন, মুখ্য়মন্ত্রী হস্তক্ষেপ করুন। উনিও রেড রোডে আছেন। আমরাও বঞ্চনা নিয়ে আছি, উনিও বঞ্চনা নিয়ে আছেন। আমরা আমাদের বঞ্চনার কথা যখন ওঁকে জানাতে চাইছি, তখন বারবার অ্য়ারেস্ট করে লালবাজারে রাখা হচ্ছে। 
 
গ্রীষ্মের তাপে পুড়েছেন । বর্ষার বৃষ্টিতে ভিজেছেন । শীতের হাড়কাঁপানো ঠাণ্ডা সয়েছেন । দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় । কিন্তু, যার জন্য় এত কিছু, সেই চাকরি আর জোটেনি । এই প্রেক্ষাপটে ফের মাথা কামিয়ে, প্রতিবাদের পথে হাঁটলেন এই আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।চাকরিপ্রার্থী  শিউলি মণ্ডল বলেন, দিদির কাছে হাতজোড় করে আর্জি করছি, মাননীয় মুখ্য়মন্ত্রীর কাছে, দিদি আপনি ধর্না দিচ্ছেন যেরকম কেন্দ্রের কাছে বঞ্চনার...আমরাও বঞ্চিত আজ ১৫ বছর। আপনি দয়া করে আমাদের দিকে দেখুন। 

গত বছরের ডিসেম্বর মাসে, ঠিক এভাবেই, চোখের জল ফেলতে ফেলতে প্রতিবাদে মাথা কামিয়েছিলেন এক মহিলা সহ ২ চাকরিপ্রার্থী।তারই পুনরাবৃত্তি এবার ডায়মন্ড হারবারে। জীবন থেকে চলে গেছে ১৫টা মূল্য়বান বছর!এখনও চাকরি পাননি ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য়, ডায়মন্ড হারবারে, DPSC ভবনের সামনে, অনশনে বসেছেন আন্দোলনকারীরা। এর আগে, নিয়োগের দাবিতে মুখ্য়মন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন এই আন্দোলনকারীরা।নবান্ন অভিযানেরও চেষ্টা করেন তাঁরা। কিন্তু, অধরাই থেকে গেছে নিয়োগ। 

আরও পড়ুন, মাধ্যমিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই কর্তব্য পালন শিক্ষিকার, গার্ড দিতে এসে আচমকাই প্রসব যন্ত্রণা..

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান অজিত নায়েক বলেন,তাঁরা আন্দোলন করছেন, আমি আগেও বলেছি সরকার চাকরি দিতে চায়। যাঁরা যোগ্য় নিশ্চয়ই চাকরি পাবে। প্রসেসিং চলছে। হাইকোর্ট এখনও কোনও কপি দেয়নি। সরকার, মুখ্য়মন্ত্রী আন্তরিকভাবে চান যাতে তারা দ্রুত চাকরি পায়।এবার অনির্দিষ্টকালের জন্য় অনশন কর্মসূচি শুরু করেছেন তাঁরা। 

 

 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget