এক্সপ্লোর

SujoyKrishna Bhadra: হাসপাতাল থেকে ভার্চুয়ালি পেশ, সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন

Kalighater Kaku: অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি সুজয়কৃষ্ণ ভদ্র। যার জেরে থমকে যায় চার্জ গঠন। 

প্রকাশ সিনহা, কলকাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam Case) চার্জগঠন শুরু । চার্জ গঠন করা হল 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujoykrishna Bhadra) বিরুদ্ধে । আজ হাসপাতাল থেকে ভার্চুয়ালি পেশ করা হয় তাঁকে। পেশ করা হলে চার্জ গঠন করা হল বলে তাঁকে জানিয়ে দেন বিচারক। এর পাশাপাশি সুজয়কৃষ্ণকে জানিয়ে দেওয়া হয় কোন কোন ধারায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে। তাঁকে বিচারক জিজ্ঞাসা করেন, তিনি দোষী না নির্দোষ ? উত্তরে সুজয়কৃষ্ণ জানান যে তিনি নির্দোষ। এরপর বিচারক তাঁকে জানিয়ে দেন যে, তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হল। বাকিদের বিরুদ্ধেও আজই চার্জ গঠন করা হবে। 

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ED-র মামলায়, গত ১৩ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ওইদিনই সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে গত সোমবার সব অভিযুক্তকে ইডির বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা হাজির হলেও, অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি সুজয়কৃষ্ণ ভদ্র। যার জেরে থমকে যায় চার্জ গঠন। 

ওই দিনই বিচারক নির্দেশ দেন, বৃহস্পতিবারের মধ্যে সুজয়কৃষ্ণ ভদ্রর মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে আদালতে। তারপর চার্জগঠন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২ জানুয়ারি আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবী বলেন, তাঁর (সুজয়কৃষ্ণ ভদ্র) বাইপাস সার্জারি পরবর্তী সমস্যা দেখা দিয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্রর প্রেসমেকার ১০ বছর পুরনো। ব্যাটারি কাজ করছে না। এরপরই ED-র আইনজীবী বলেন, বিএম বিড়লা হাসপাতালের রিপোর্টে শেষ অংশটা দেখুন।

আদালত সূত্রে দাবি, বিএম বিড়লা হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে, সুজয়কৃষ্ণের হৃদযন্ত্র সংক্রান্ত কোনও সমস্যা নেই। এই মুহুর্তে হৃদযন্ত্রের সমস্যা সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন নেই। সুজয়কৃষ্ণ ভদ্র অজ্ঞান অবস্থায় এসেছিলেন। অন্য কোনও সমস্যা আছে কি না, তা জানতে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে ED-র বিশেষ আদালতে, এমনই ঠিক হয়। জেলবন্দি অভিযুক্তদের ভার্চুয়াল হাজিরা ও জামিনে মুক্তদের সশরীরে হাজিরার নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে অ্য়াপোলো হাসপাতালের রিপোর্ট তলব করেন বিচারক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget