এক্সপ্লোর

Primary TET Exam: প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধির খসড়ায় একাধিক রদবদল, TET-এর জন্য বরাদ্দ নম্বর ৫ থেকে বেড়ে হল ২৫

Primary TET: কিছুদিনের মধ্যেই চূড়ান্ত নিয়োগ বিধি প্রকাশিত হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগে দেদার গুরুত্ব 'বাড়ল' TET-এর। TET-এর জন্য বরাদ্দ নম্বর ৫ থেকে বেড়ে ২৫ হল।
প্রাথমিকে নিয়োগ বিধির খসড়ায় একাধিক রদবদল ঘটানো হয়েছে বলে দেখা যাচ্ছে। বন্ধ করা হল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য বরাদ্দ নম্বর। উচ্চমাধ্যমিকের জন্য ওয়েটেজ ১০ নম্বর থেকে কমে হল ৫। কিছুদিনের মধ্যেই চূড়ান্ত নিয়োগ বিধি প্রকাশিত হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। (Primary Teachers Recruitment)

প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিধির একটি খসড়া সামনে এসেছে। আর তাতেই দেখা যাচ্ছে, TET-এর গুরুত্ব বেড়েছে গিয়েছে একধাক্কায় অনেকটাই। আগে যেখানে TET-এর জন্য ৫ নম্বর বরাদ্দ ছিল, তা বেড়ে ২৫ করা হয়েছে। অর্থাৎ একধাক্কায় ২০ নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Primary TET)

উল্লেখযোগ্য ভাবে,  শিক্ষাগত যোগ্যতার নিরিখে যে নম্বর বরাদ্দ ছিল, তা কমানো হয়েছে। উচ্চমাধ্যমিকের জন্য আগে বরাদ্দ ছিল ১০ নম্বর, তা কমিয়ে করা হয়েছে ৫। অর্থাৎ আগে ৫০ নম্বর বরাদ্দ ছিল, এখন তা কমিয়ে করা হয়েছে ৪০। ইন্টারভিউয়ের আগে যুক্ত করা হয়েছে আরও ১০ নম্বর।

এক্সট্রা কারিকুলারের জন্য এতদিন যে ৫ নম্বর বরাদ্দ ছিল, এবার তাও বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যে নতুন নিয়োগ বিধির ভিত্তিতে প্রাথমিকের TET উত্তীর্ণ, যাঁরা শিক্ষকতা করতে মুখিয়ে, তাঁদের জন্য একাধিক রদবদল ঘটানো হল। কিছু দিন আগেই সুপ্রিম কোর্ট জানায়, পাঁচ বছরের বেশি যাঁরা চাকরি করছেন, তাঁদের প্রত্যেককে TET পাশ করতে হবে, নইলে চাকরি থেকে সরে যেতে হবে তাঁদের। যদিও অবসরে পাঁচ বছরের কম সময় বাকি রয়েছে, এমন শিক্ষক-শিক্ষিকাদের ছাড় দেওয়া হয়।

শীর্ষ আদালতের ওই নির্দেশের ফলে রাজ্যের প্রায় ১ লক্ষ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই নিয়ে উদ্বেগ দেখা দেয় রাজ্য শিক্ষা দফতরে। সেই নিয়ে রাজ্য সরকার যদিও ইতিমধ্যেই রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। তবে তার আগেই TET-এর গুরুত্ব বাড়ানো হল। আগামী দিনে এই মর্মে চূড়ান্ত বিজ্ঞপ্তি আসবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ সময় টালমাটাল অবস্থা দেখেছে গোটা রাজ্য। সেই আবহেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সেই নতুন নিয়োগ পর্বের বিধিতে ইতিমধ্যেই বদল ঘটিয়েছে স্কুল সার্ভিস কমিশন। প্রাথমিকের ক্ষেত্রেও বিধিবদল নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়, যার খসড়া সামনে এসেছে। 

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget