এক্সপ্লোর

Narendra Modi : মালবাজারে মর্মান্তিক দুর্ঘটনা, হড়পা বানে নিহতদের জন্য শোকবার্তা মর্মাহত মোদির

Malbagar Tragedy : বিসর্জনের সময় নদীর কাছাকাছি এলাকায় প্রায় হাজার খানেক লোক উপস্থিত ছিলেন, যে সময় হড়পা বানে অনেকে ভেসে যান। সিকিমের দিকে বৃষ্টির জেরে এমনটা হয়েছে পাহাড়ি নদীতে।

নয়াদিল্লি : বিজয়ার বিসর্জনের মাঝে শোকের আবহ। মালবাজারের মাল নদীতে প্রতিমা নিরঞ্জনে গিয়ে হড়পা বানের টানে নদীতে তলিয়ে গিয়েছেন অনেকে। প্রায় ৪০ জন নিখোঁজ। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৮ জনের মৃত্যুর খবর মিলেছে এখনও। এনডিআরএফ (NDRF) উদ্ধারকাজ চালাচ্ছে জোরকদমে। আশঙ্কা করা হচ্ছে, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। বিজয়া দশমীর সন্ধেয় ঘটে যাওয়া মর্মান্তিক যে দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

মর্মাহত মোদি

প্রধানমন্ত্রীর অফিস তথা পিএমও-র তরফে ট্যুইট করে প্রধানমন্ত্রীর শোকবার্তা জানানো হয়েছে। পিএমও-র পক্ষ ট্যুইট করে জানানো হয়েছে, দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর মাঝে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় মর্মাহত। যাঁরা তাঁদের কাছের মানুষদের হারালেন তাঁদের প্রতি সমবেদনা জানাই।

ঠিক কী হয়েছে

বিজয়া দশমীর দিনে গোটা রাজ্যের মতোই ডুয়ার্সের বিভিন্ন নদীতে চলছিল প্রতিমা নিরঞ্জন। বিসর্জনেই সময়ই ধেয়ে আসে হড়পা বান। নিমেষে তছনছ করে দেয় সব কিছু। রাত সাড়ে ৮ টা নাগাদ মাল এলাকার বিভিন্ন মণ্ডপের ও বিভিন্ন চা বাগানের পুজোর প্রতিমা নিয়ে আসা হয়। সেই সময়ই মাল নদীতে হঠাৎই আসে হড়পা বান। যা ভাসিয়ে নিয়ে যায় অনেককে। শিশু কোলে মহিলা সহ মোট ৩০ থেকে ৪০ জনের নিঁখোজ হয়ে যায় জলের তোড়ে। যে দুর্ঘটনার পরই সেখানে ছুটে আসে এনডিআরএফ। রাতের দিকে অন্ধকার থাকায় প্রথমে কিছুটা উদ্ধারকাজ ব্যাহত হলেও পরে আলোর ব্যবস্থা করে জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ।

ইতিমধ্যে অনেকেই উদ্ধার হলেও ৮ জনের মৃত্যু হয়েছে। জেলাশাসক মৌমিতা গোদারা বসু। মালের তৃণমূল বিধায়ক বুলুচিক বরাইক জানিয়েছেন, বিসর্জনের সময় নদীর কাছাকাছি এলাকায় প্রায় হাজার খানেক লোক উপস্থিত ছিলেন, যে সময় হড়পা বানে অনেকে ভেসে যান। সিকিমের দিকে বৃষ্টির জেরে এমনটা হয়েছে পাহাড়ি নদীতে।

আরও পড়ুন- 'জানিয়েই বাদ', সংসদের স্ট্যান্ডিং কমিটি থেকে বাদ পড়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

 

সেরা শিরোনাম

NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...

ভিডিও

Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ
Sumit Roy News : তোলাবাজি ও হুমকির মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতে অভিষেকের PA সুমিত রায় | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget