এক্সপ্লোর

Bolpur News: পুলিশের সেলের মধ্যে বিছানার চাদরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী বিচারধীন বন্দি

Birbhum News: বোলপুর মহকুমা হাসপাতালের পুলিশ সেলে ভর্তি থাকাকালীন বিছানার চাদর ছিঁড়ে জানলার শিকের সঙ্গে বেঁধে আত্মঘাতী হল এক বিচারাধীন বন্দি।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur hospital) পুলিশ সেলের জানলাতে বিছানার চাদরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল সিয়ান জেলে বিচারধীন এক বন্দি। শুক্রবার দুপুরে রহস্যজনক এই মৃত্যুকে কেন্দ্র করে বোলপুর মহকুমা হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম দেবনাথ বাগদি। বয়স ৩২। মৃতের বাড়ি বোলপুরের নায়েক পাড়ায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ অক্টোবর এলাকায় একটি চুরির ঘটনায় দেবনাথকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ। তারপুর সিয়ান জেলে সে জল হেফাজতে ছিল। বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কারণে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে হাসপাতালের পুলিশ সেলে থাকার সময় বিছানার চাদর ছিঁড়ে জানলায় গলায় ফাঁস লাগিয়ে দেবনাথ আত্মহত্যা করে বলে অভিযোগ। 

যদিও মৃতের বাড়ির সদস্যদের এই বিষয়ে পুলিশের তরফে কোনও রকম তথ্য দেওয়া হয়নি বলে পরিবারের দাবি। কীভাবে এই বিচারধীন বন্দির হাসপাতালের পুলিশ সেলে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্ধে রয়েছে তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের বাড়ি বীরভূম জেলার নায়েক পাড়ায়। গ্রেফতার হওয়ার দিন ধৃতকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দেবনাথ বাগদিকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠান। ২৪ তারিখের পর থেকে বোলপুরের সিয়ান জেলে সে। সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় ওই বিচারধীন বন্দিকে বোলপুর মহকুমা হাসপাতালের পুলিশ সেলে রাখা হয়েছিল। শুক্রবার দুপুর পুলিশে সেলের জানলায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিছানার চাদর ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে ওই বিচারাধীন বন্দি আত্মঘাতী হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতের পরিবারের দাবি, এই বিষয়ে পুলিশের তরফে তাদের কিছুই জানানো হয়নি। পরে হাসপাতাল সূত্রে দেবনাথ বাগদির মৃত্যুর ঘটনা পরিবারকে জানানো হয়। 

এই ঘটনার খনর পাওয়ার পরেই পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মৃতের পরিবারের সদস্যরা। পুলিশ কেন হাসপাতালে সেলে নজরদারির ব্যবস্থা করেনি তা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও এই বিষয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি স্থানীয় পুলিশের আধিকারিকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: Alipurduar News: মিষ্টির লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ, গণপিটুনিতে মৃত প্রতিবেশী

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget