এক্সপ্লোর

Blue Ghost Moon Mission : চাঁদের মাটিতে বাংলার মেয়ের ফ্যাশন-ডিজাইন, ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা, প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

Bengali fashion designer Priyanka Mallick : প্রিয়াঙ্কা পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাক্ষরিত শুভেচ্ছাবার্তা। তাতে প্রিয়াঙ্কার ডিজাইনের প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার প্রেসিডেন্ট। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : চাঁদের মাটি ছুঁল ‘ব্লু ঘোস্ট’। উৎক্ষেপণের ৪৬ দিন পরে বেসরকারি মার্কিন গবেষণা সংস্থা ‘ফায়ারফ্লাই এরোস্পেসে’র  মহাকাশযান ‘ব্লু গোস্ট’ চাঁদের বাড়িতে পা রাখল। সেই সঙ্গে চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করল এক বাঙালি ফ্যাশন ডিজাইনারের সৃষ্টি । নেমেই ছবিও পাঠিয়েছে মহাকাশযানটি। ‘ব্লু গোস্ট’বেসরকারি সংস্থার মহাকাশ যান হলেও এই  অভিযানের সহযোগী ছিল নাসা। আগামীতে ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতিতে এই অভিযান সাহায্য করবে মনে করা হচ্ছে। তবে মানুষ পৌঁছনোর আগেই সেখানে পৌঁছে গেল এই বাংলার হুগলি জেলার কন্যার ডিজাইন করা পোশাক। নিজেই খুশির খবর ভাগ করে নিয়েছেন হুগলির মেয়ে প্রিয়াঙ্কা। তিনি ২০২৪ সালে এবিপি আনন্দর সেরা বাঙালি সম্মানেও ভূষিত হয়েছিলেন। 

আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Firefly Aerospace-এর Blue Ghost Mission 1 এর  সঙ্গে চাঁদের মাটিতে অবতরণ করল বাংলার মেয়ের ডিজাইন করা পোশাকও। এই দারুণ কীর্তির জন্য হুগলির ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিককে  ইউনিভার্সাল ফ্যাশন ডিজাইনার স্বীকৃতি দিয়েছে নাসা। পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাক্ষরিত শুভেচ্ছাবার্তা। তাতে প্রিয়াঙ্কার ডিজাইনের প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার প্রেসিডেন্ট। 

বিষয়টি ঠিক কী
কিছুদিন আগেই লিঙ্কডিনে পোস্ট করে নিজের কীর্তির বিষয়ে বিস্তারিত জানান প্রিয়াঙ্কা। গত ১৫ জানুয়ারি তাঁর  ডিজাইন করা ব্রিটেনের রানি ক্যামিলার জন্য তৈরি ইটারনাল রোজ ড্রেস এবং রাজা চার্লস তৃতীয়র জন্য ডিজাইন করা কসমিক বাটারফ্লাই ব্রোচ, চাঁদের যাত্রা শুরু করে। প্রিয়াঙ্কা জানিয়েছেন,তিনিই বিশ্বের প্রথম ফ্যাশন ডিজাইনার , যাঁর ডিজাইন চাঁদে সফর করছে। এটি একটি বিশ্ব রেকর্ড ! বাকিংহাম প্যালেস থেকে পেয়েছেন শুভেচ্ছা বার্তাও। প্রিয়াঙ্কা জানান, এই যুগান্তকারী মিশনের অংশ হতে পেরে তিনি কৃতজ্ঞ।  

হুগলি জেলার দাদপুর  থানার বাদিনান গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা মল্লিক। স্বপ্নের সঙ্গে সমঝোতা নয়, এই মন্ত্রে বিশ্বাসী বরাবর।  ইতালির মিলান থেকে ফ্যাশন ডিজাইন ডিগ্রি অর্জন করে ফ্যাশন দুনিয়ায় পা রাখা। বিভিন্ন দেশে , বিভিন্ন সংস্থায় তার ডিজাইন ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। সব থেকে বড় প্রশংসা এসেছে ব্রিটেনের বাকিংহ্যাম প্যালেস  থেকে। ২০২৩ সালে ৬  মে রাজা তৃতীয় চার্লস ও রানির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে পরার জন্য  মনোনীত হয় প্রিয়াঙ্কার ডিজাইন করা পোষাক দ্য ইটারনাল রোজ এবং  রাজা চার্লস III-র জন্য  প্রজাপতি ব্রোচ। সেই স্বপ্নের উড়ানই অবতরণ করল চাঁদের মাটিতে। 

এবার প্রিয়াঙ্কার তৈরি করা সেই দুটি ডিজাইন চাঁদের মাটিতে পৌঁছে গেল। রবিবার ভারতীয় সময় দুটো চার মিনিটে NASA-র সহযোগিতায়  Firefly Aerospace-এর Blue Ghost Lunar Lander এর সঙ্গে চাঁদের সংসারে পৌঁছে গেল বঙ্গললনার সৃষ্টি।    গত ১৫ ই জানুয়ারি পৃথিবী থেকে রওনা দেয় ব্লু ঘোস্ট। সেই মিশনের  লাইফশিপ পিরামিডে অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রিয়াঙ্কা মল্লিকের দুটি ডিজাইন। প্রিয়াঙ্কা মল্লিক হলেন প্রথম ফ্যাশন ডিজাইনার যার সৃষ্টি ডিজাইন প্রথম চাঁদে পৌঁছাল। 

 প্রিয়াঙ্কা জানান, তিনি এই ডিজাইন গুলো ভার্চুয়ালি পাঠান মহাকাশ বিজ্ঞান সংস্থাটিকে। তারা জানায় এটা লাইভ শিপ পিরামিড এর মধ্যে একটা টেকনোলজির সাহায্যে অন্তর্ভুক্ত করা হবে, যেটা হাজার হাজার বছর  অবধি চাঁদের মাটিতে রয়ে যাবে। এটা হিউম্যান কালচার হিউম্যান ফ্যাশন আর্টকে  সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দেবে। তিনি জানান,  কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা এমন একটা স্বপ্ন সফল হল যেটা আমি জীবনে কল্পনাও করতে পারিনি।

 

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget