এক্সপ্লোর

Howrah : পয়গম্বর বিতর্কে রণক্ষেত্র ধূলাগড়, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি; সলপে বোমা ছোড়ার অভিযোগ

Howrah :

ধূলাগড় : দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদ ঘিরে উত্তেজনা। পথ অবরোধ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ধূলাগড়। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। 

পয়গম্বর বিতর্ক, অব্যাহত ভোগান্তি-

অন্যদিকে, হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলাতেও ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হল বহু মানুষকে।

আরও পড়ুন ; তীব্র গরম, নেই জল-খাবার; চরম দুর্ভোগের ১১ ঘণ্টা পর উঠল ডোমজুড়ের পথ অবরোধ

পয়গম্বর-বিতর্কের জেরে আগের দিনই হাওড়ার (Howrah) ডোমজুড় (Domjur)-সহ বিভিন্ন জায়গায় অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকে ৬ নম্বর জাতীয় সড়ক। ১১ ঘণ্টার অবরোধে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। 

বিষয়টি নিয়ে বিকেলেই নবান্ন থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। স্থানীয় পুলিশ, প্রশাসন, ক্লাব এবং ইমামদের পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসার নির্দেশ দেন। তার পরেও দীর্ঘক্ষণ কাটেনি অচলাবস্থা (Howrah News)। 

পয়গম্বর বিতর্কে জাতীয় সড়ক অবরোধ-

প্রায় দু’সপ্তাহ কয়েক আগে পয়গম্বর মহম্মদ (Row over Prophet Muhammad Remarks) সম্পর্কে  বিতর্কিত মন্তব্য করেন দিল্লির প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma)। তারই প্রতিবাদে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, হাওড়ার নিবড়ায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পথ অবরোধ শুরু করা হয়। সেইসঙ্গে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ চলে। 

মাথার আগুন ঝরানো রোদ। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতা প্রায় ৮৮ শতাশ। বৃহস্পতিবার সকালে সেই আবহেই অবরোধের মুখে পড়েন যাত্রীরা। কয়েক কিলোমিটার লম্বা যানজটে নাজেহাল অবস্থা হয় হাজার হাজার মানুষের। তাঁদের মধ্যে কেউ আসছিলেন কলকাতায় ডাক্তার দেখাতে, কেউ আবার ব্যবসা এবং অফিসের কাজে বেরিয়েছিলেন। কিন্তু হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে অবরোধের জেরে তাঁরা আটকে পড়েন। 

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget