এক্সপ্লোর

Kolkata: কর্মচারীকে সাসপেন্ডে গেট আটকে বিক্ষোভ, কলকাতা লেদার কমপ্লেক্সে অব্যাহত অচলাবস্থা

সাফাই অভিযানে অংশ নিতে অস্বীকার এবং মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগে ৪ কর্মচারীকে সাসপেন্ড করে কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানারস্ অ্যাসোসিয়েশন।

সন্দীপ সরকার ও হিন্দোল দে, কলকাতা: কলকাতা লেদার কমপ্লেক্সে (Kolkata Leather Complex) অচলাবস্থা। ত্রিপল খাটিয়ে ট্যানারস্ অ্যাসোসিয়েশনের গেট আটকে বিক্ষোভ চলছে ১১ দিন ধরে। ট্যানারস্ অ্যাসোসিয়েশনের গেট মুড়ে ফেলা হয়েছে তৃণমূল (TMC) ও তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র ঝান্ডায়। ঘটনার সূত্রপাত চলতি মাসের শুরুতে। 

সাফাই অভিযানে অংশ নিতে অস্বীকার এবং মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগে ৪ কর্মচারীকে সাসপেন্ড (Worker Suspend) করে কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানারস্ অ্যাসোসিয়েশন। এরপর, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে INTTUC কর্মীদের বচসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাসপেন্ড হওয়া ৪ জন শ্রমিক-সহ ১২ জনের বিরুদ্ধে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করে ট্যানার্স অ্যাসোসিয়েশন। এদিকে, গেট আটকে অবস্থান বিক্ষোভে বসে আইএনটিটিইউসি (INTTUC)। 

শুক্রবার, ট্যানার্স অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়, এই আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে বহিরাগতরা। কলকাতা লেদার কমপ্লেক্স (Kolkata Leather Complex) ট্যানারস্ অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি শাহিদ পারভেজের কথায়, বহিরাগতরা আন্দোলনে উস্কানি দিচ্ছে। উস্কানির জেরেই অচলাবস্থা, কাজকর্ম বন্ধ । মদত দিচ্ছে বহিরাগতরা। আমরা পুলিশকে জানিয়েছি। চিফ সেক্রেটারিকে জানিয়েছি। পুলিশ কমিশনারকে জানিয়েছি। মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) জানাব সমাধান না হলে ।

এ দিকে, ক্যানিং পূর্বের তৃণমূল (TMC) বিধায়ক সওকত মোল্লার ফেসবুকে দেখা যাচ্ছে, দিনপাঁচেক আগে আন্দোলনমঞ্চে গিয়ে বক্তব্য রাখেন তিনি । সঙ্গে ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা (TMC Leader) কাইজার আহমেদ । 

যদিও, শুক্রবার কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানারস্ অ্যাসোসিয়েশনের অভিযোগের পর এবিষয়ে কোনও কোনও মন্তব্য করতে চাননি ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তবে, ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের হুঁশিয়ারি, আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। 

ভাঙড়ের তৃণমূল নেতা (TMC Leader) কাইজার আহমেদের কথায়, অনৈতিকভাবে ছাঁটাই করা হয়েছে। ১৫দিন পর ওখানে যাই। জানতে পারি সমপূর্ণ অনৈতিকভাবে তাঁদের ছাঁটাই করা হয়েছে। ম্যানেজমেন্টের স্বৈরাচারী লোক সেটা করেনি। সংগঠিত করে সরকারকে ভুল বোঝানোর চেষ্টা করছে । নিজেদের দোষ ঢাকতে আমাদের দোষী করছে ।  এই পরিস্থিতিতে, কলকাতা  লেদার কমপ্লেক্স (Kolkata Leather Complex) ট্যানারস্ অ্যাসোসিয়েশনের আশঙ্কা । অচলাবস্থা দ্রুত না কাটলে তার প্রভাব পড়বে বানতলা চর্মনগরীর বিনিয়োগের উপর । 

আরও পড়ুন: Tapsia Fire: তপসিয়ায় রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget