এক্সপ্লোর

Calcutta High Court: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের নতুন আইনকে চ্যালেঞ্জ, দায়ের জনস্বার্থ মামলা

মামলাকারী আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। অভিযোগ নতুন আইনে সার্চ কমিটির ৫ সদস্যের মধ্যে ৩ জন রাজ্যের মনোনীত প্রতিনিধি।

কলকাতা: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের নতুন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলা।  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের । মামলাকারী আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। অভিযোগ নতুন আইনে সার্চ কমিটির ৫ সদস্যের মধ্যে ৩ জন রাজ্যের মনোনীত প্রতিনিধি। অন্য দুজন সদস্যের মধ্যে একজন আচার্য অন্যজন ইউজিসি-র প্রতিনিধি। সার্চ কমিটি থেকে বাদ দেওযা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকেও। পরবির্তে জায়গা পাচ্ছেন মুখ্য়মন্ত্রীর প্রতিনিধি। 

ভিসি নিয়োগ নিয়ে এবার রাজ্যের অর্ডিন্যান্সকে চালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে আগামী ১২ জুন।

বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাতের আবহে, আগেই জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার ভিসি নিয়োগের সার্চ কমিটি নিয়ে রাজ্যের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। 

বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। মামলাকারীর অভিযোগ, নতুন অধ্যাদেশে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে ৫ জন সদস্যের মধ্যে ৩ জন রাজ্যের প্রতিনিধি। তাঁর প্রশ্ন, কীভাবে এই কমিটিতে রাজ্যের তিন জন প্রতিনিধি থাকেন? 

রাজ্য সরকারের আনা অর্ডিন্যান্স অনুযায়ী, এবার থেকে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে ৩ জনের জায়গায় ৫ জন প্রতিনিধি থাকবেন। আগে এই কমিটিতে ছিলেন,
বিশ্ববিদ্যালয়, আচার্য তথা রাজ্যপাল এবং রাজ্য সরকারের প্রতিনিধি। নতুন কমিটিতে থাকবেন আচার্য, মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, উচ্চশিক্ষা সংসদ এবং UGC-র চেয়ারম্যানের প্রতিনিধি। অর্থাৎ কমিটি থেকে বাদ পড়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। শিক্ষা মহলের অনেকে বলছেন, উপাচার্য নিয়োগের সার্চ কমিটির গঠনতন্ত্রে বদল এনে, আসলে সরকার যাঁকে চায় তাঁকেই উপাচার্য নিয়োগ করার রাস্তা তৈরি করল।

এই পরিস্থিতিতে গত ১ জুন রাজ্যের ৮টি বিশ্ববিদ্য়ালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে ৩ জন উপাচার্যর মেয়াদ বৃদ্ধি করেন আচার্য। রাজ্য়পালের এই সিদ্ধান্তকে বেআইনি বলে আক্রমণ করেন শিক্ষামন্ত্রী।  

সাংবাদিক: শিক্ষামন্ত্রী বলছেন, এই নিয়োগ বেআইনি। তিনি এই প্রস্তাব প্রত্য়াখ্য়ান করতে বলছেন। সিভি আনন্দ বোস, রাজ্য়পাল: প্রশ্ন কোথায়? এটা তো স্টেটমেন্ট।  
সাংবাদিক: বলা হচ্ছে যে আলোচনা না করেই উপাচার্য নিয়োগ করা হয়েছে সিভি আনন্দ বোস, রাজ্য়পাল: আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয়।

গত সোমবার, রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক অধ্যাপক। এবার মামলা হল রাজ্যের অর্ডিন্যান্সকে চালেঞ্জ করে। বুধবার মামলাটি গৃহীত হয়েছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে আগামী ১২ জুন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget