এক্সপ্লোর

Purba Burdhaman News : স্টেশনের লাগেজ স্ক্যানারে আটকে গেল শিশুর হাত ! বর্ধমানে চাঞ্চল্য

RPF Recover Child : স্টেশনে কড়া নিরাপত্তা বেষ্ঠনির চোখ এড়িয়ে কীভাবে শিশুটি স্ক্যানারের কাছে এভাবে পৌঁছে গেল। বা এভাবে ঝুঁকে স্ক্যানারের দিকে সে এগিয়েও গেল কীভাবে, সেই প্রশ্ন উঠছে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : লাগেজ স্ক্যানারের পাশে পড়ে ছিল কিছু। সেটা দেখতে গিয়েই বিপত্তি ! স্টেশনে মালপত্র পরীক্ষার জন্য বসানো স্ক্যানারের মধ্যে আটকে গেল শিশুর হাত। যে ঘটনা ঘিরে বেশ কিছুক্ষণের জন্য হুলস্থূল বর্ধমান স্টেশনে (Burdhaman Station)। সৌভাগ্যবশত, আরপিএফের তৎপরতায় বড় কোনও বিপদ ঘটেনি। অক্ষত রয়েছে শিশুটি। শনিবার বিকেলে বর্ধমান স্টেশনে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, বর্ধমান স্টেশনে ঢোকার মূল গেটের মুখে রাখা লাগেজ স্ক্যানার (Luggage Scanner) আর পাঁচটা দিনের মতোই জিনিসপত্র চেক করা চলছিল। তখনই হঠাই সেখানে নিচু হয়ে এগিয়ে এসে আটকে পড়ে এক শিশু। দেখা যায়, স্ক্যানারের রিভলভিং চাকার মাঝে আটকে যায় এক শিশুর হাত। ঘটনাস্থলে থাকা আরপিএফ ঘটনাটি দেখেই তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বন্ধ করে দেন মেশিনটি।

স্ক্যানার মেশিনটি বন্ধ করার পরই সেখানে এসে পৌঁছন বাকি রেলকর্মীরাও। তারা দ্রুত স্ক্যানারের রিভলভিং আর্মগুলো খুলে নিয়ে শিশুটির হাত বের করে আনেন। মিনিট পনেরো-কুড়ির মতো স্ক্যানারে হাত আটকে ছিল শিশুটির। তবে ঘটনাস্থলে থাকা আরপিএফের তৎপরতায় দ্রুত স্ক্যানারটি বন্ধ করার জেরেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

যদিও স্টেশনে কড়া নিরাপত্তা বেষ্ঠনির চোখ এড়িয়ে কীভাবে শিশুটি স্ক্যানারের কাছে এভাবে পৌঁছে গেল। বা এভাবে ঝুঁকে স্ক্যানারের দিকে সে এগিয়েও গেল কীভাবে, সেই প্রশ্ন উঠছে। যদিও সৌভাগ্যবশত, শিশুটি অক্ষত অবস্থায় রয়েছে। উদ্ধারের পরে প্রাথমিক চিকিৎসা করে স্টেশন চত্বরেই থাকা শিশুটিকে তার বন্ধুদের সঙ্গে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই হাওড়ার এক শপিংমলে ঘটেছিল একই রকমের দুর্ঘটনা। চলমান সিঁড়িতে আটকে গিয়েছিল এক শিশুর হাত। শিশুটির চিৎকারে তৎক্ষণাৎ বন্ধ করা হয়েছিল চলমান সিঁড়ি। যদিও সেক্ষেত্রে শিশুটিকে উদ্ধার করতে লেগে গিয়েছিল বেশ কয়েক ঘণ্টা। শেষপর্যন্ত চলমান সিঁড়িটিকে খুলে ফেলে উদ্ধার করা হয়েছিল শিশুটিকে।                                                                    

 

আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget