এক্সপ্লোর

Purba Bardhaman News: কাটোয়ায় যাত্রীভর্তি বাস থেকে উদ্ধার বিস্ফোরক, গ্রেফতার ২

Katwa News: বগটুইকাণ্ডের পর রাজ্যের সর্বত্র হানা দিয়ে বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাণা দাস, পূর্ব বর্ধমান: এ বার যাত্রীভর্তি বাস (Passenger Bus) থেকে বিস্ফোরক (Explosives Recovered) উদ্ধার। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা কাটোয়া এবং পূর্বস্থলীর বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাজ্য পুলিশের এসটিএফ (STF) গোপন সূত্রে খবর পায় যে, দুপুরে বাসে করে বিস্ফোরক পাচার হবে। এর পরই কাটোয়া থানার পুলিশকে নিয়ে কাটোয়া-কালনা রুটের একটি বেসরকারি বাস আটকে তল্লাশি চালানো হয়। তাতেই উদ্ধার হয় বিস্ফোরক।

যাত্রীবর্তি বাস থেকে উদ্ধার বিস্ফোরক

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) কাটোয়ার (Katwa News) ঘটনা। এসটিকেকে রোডে কাটোয়া থেকে গড়াগাছা গামী বাস থেকে উদ্ধার হয় বিস্ফোরক। এই ঘটনায় এজবুল শেখ নামের এক জনকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে ৪ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে জেরা করে রবিউল শেখের হদিশ মেলে। পুলিশ জানিয়েছে, রবিউলই বিস্ফোরক বিক্রি করেন। তাঁর বাড়ি থেকে আরও ২ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, বিহার থেকে বিস্ফোরক আনতেন রবিউল। সেগুলি পাচারকারীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে যেত। এই চক্রে আর কারা জড়িত তার খোঁজ চলছে।

পুলিশ জানিয়েছে, ধৃত এজবুল এবং রবিউল এর কাছ থেকে দু'টি প্যাকেটে মোট ছ'কেজি বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। বোমা তৈরিতে মূলত আর্সেনিক সালফায়েড এবং পটাশিয়াম ক্লোরাইড নামের দু'রকমের রাসায়নিক ব্যবহার করা হয়। বিহার থেকে এই মশলা পাচার হয়ে আসে এ রাজ্যে। 

বগটুইকাণ্ডের পর রাজ্যের সর্বত্র হানা দিয়ে বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েই চলেছে। আবার পরিত্যক্ত অস্ত্রশস্ত্রেরও হদিশ মিলেছে।

হরিদেবপুরের ঘটনায় গ্রেফতার ৪

এক দিন আগে, সাত সকালে খাস কলকাতার বুকেই পরিত্যক্ত অটো থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। হরিদেবপুরে জনবহুল এলাকায় রাস্তার ধারে রাখা অটো থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা, অস্ত্র, গুলি। অটোটি যেখানে রাখা ছিল , তার গা ঘেঁষে ছিল শিশুদের একটি হোম। তাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। 

ওই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজনকে ঢাকা পোশাকে, হেলমেট পরে অটোর মধ্যে বোমা-আগ্নেয়াস্ত্র বোঝাই ব্যাগ রাখতে দেখা যায়। ফুটেজ দেখে চারজনকে চিহ্নিত করা হয়। ব্যক্তিগত আক্রোশ বা শত্রুতার জেরে ফাঁসানোর উদ্দেশ্যে অটোর মধ্যে অস্ত্র-বোমা রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

আরও পড়ুন: Anubrata Mandal Responds to CBI Notice : ‘অসুস্থতার জন্য যেতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না’ সিবিআই-কে ই-মেল অনুব্রতর

সেরা শিরোনাম

Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget