এক্সপ্লোর

Purba Bardhaman: চুরি করা বাইক স্টার্ট দিতে গিয়ে নাজেহাল, তার জুড়ে চালু করতেই পুলিশের জালে চোর

Bike Theft, Bike Stolen: হাতে-কলমে শিখেছিল কীভাবে চাবি ছাড়া দুটি তার একসঙ্গে জোড়া দিয়ে মোটর বাইক স্টার্ট করা যায়। আর সেই বিদ্যা শিখে এসে...

রাণা দাস, পূর্ব বর্ধমান: কথাতেই বলে 'চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা'! কিন্তু ভাগ্যের ফেরে সেই মহাবিদ্যা ফলাতে এসেই বরং পুলিশের জালে ধরা পড়ল চোর। ঝোপে রেখে দেওয়া বাইক নিতে এসে উর্দিধারীদের হাতে আটক। 

ঠিক কী ঘটেছে? 

গত মঙ্গলবার কাটোয়া শহরের ন্যাশনাল পাড়ার বাসিন্দা মহম্মদ সাজিদের মোটর বাইকটি বাড়ির সামনে থেকে চুরি হয়। এরপর সে কাটোয়া থানায় অভিযোগ জানায়। কাটোয়া থানার পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায়, সাজিদের বাড়ির সামনে থেকে এক যুবক তার মোটরবাইকটি ঠেলতে ঠেলতে কাটোয়া কালনা রোডের বাইপাস রাস্তার দিকে কিছুটা নিয়ে গিয়ে এক ঝোপের মধ্যে লুকিয়ে রাখে।       

তদন্তকারী অফিসার রাহুল দাস গিয়ে গাড়িটির খোঁজ পেলেও সেটিকে জঙ্গল থেকে উদ্ধার না করে চোরকে ধরার জন্য টোপ হিসাবে রেখে দেয়। পুলিশের ধারণা ছিল রাজু বাইকটি স্টার্ট দিতে না পেরে জঙ্গলে লুকিয়ে রেখেছে, সে সুযোগ পেলে ঠিক বাইকটি নিতে আসবে। পুলিশ ওত পেতে অপেক্ষা করছিল। আর ঠিক সেটাই হল। বৃহস্পতিবার সকালে ঝোপে লুকিয়ে রাখা বাইক নিতে এসে ধরা পরল বাইক চোর রাজু দাস।          


রাজুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কেতুগ্রামের বাসিন্দা রাজু, এর আগেও বাইক চুরি করেছে। কাটোয়া থেকে বাইকটি চুরি করলেও স্টার্ট দিতে না পারায় সে বাইকটি রাস্তার পাশে ঝোপে লুকিয়ে রাখে। কেতুগ্রামের এক মোটর বাইক গ্যারাজের মিস্ত্রির কাছে হাতে-কলমে শিখেছিল কীভাবে চাবি ছাড়া দুটি তার একসঙ্গে জোড়া দিয়ে মোটর বাইক স্টার্ট করা যায়। আর সেই বিদ্যা শিখে এসে দু-দিন পর সকালে মোটরবাইক স্টার্ট দিতেই তার সামনে হাজির পুলিশ। 

আরও পড়ুন, শিয়ালদায় ফের একাধিক লোকাল ট্রেন বাতিল, শনি-রবিতে সমস্যা বাড়বে যাত্রীদের

ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ঝোপে লুকিয়ে রাখা চুরি যাওয়া বাইকটি পুলিশ প্রথমেই উদ্ধার না করে চোরকে ধরার জন্য টোপ হিসাবে ব্যবহার করায় দুঁদে পুলিশ অফিসার রাহুল দাসকে কুর্নিশ জানালেন কাটোয়া থানার সহকর্মীরা।           

 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল ...
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget