এক্সপ্লোর

Bomb Blast: বাড়ির বাগানে বোমা, বিস্ফোরণে গুরুতর জখম গৃহকর্তা

Bomb Blast in Burdwan: স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাগান পরিষ্কার করছিলেন অসীম বিশ্বাস। আচমকাই ফাটে বোমা।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বাগান পরিষ্কার করতে গিয়ে বর্ধমান শহরে বোমা ফেটে জখম হলেন গৃহকর্তা। ঘটনাস্থলে যায় বম্ব ডিটেকশন স্কোয়াড। তল্লাশি চালায় পুলিশ কুকুর। বিস্ফোরণের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

ফের বোমা ফেটে জখম বর্ধমানে।  গত বছরের মার্চে রসিকপুরের স্মৃতি ফিরল বাহির সর্বমঙ্গলাপাড়ায়। সেবার বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয়েছিল শিশুর। সেই রসিকপুর থেকে মাত্র ৭০০ মিটার দূরে ফের বোমা বিস্ফোরণ। বাগান পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে জখম হলেন গৃহকর্তা। 

ঠিক কী ঘটেছে? 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাগান পরিষ্কার করছিলেন অসীম বিশ্বাস। আচমকাই ফাটে বোমা। পায়ে গুরুতর আঘাত পান বছর বাহান্নর ওই ব্যক্তি। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর, ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। বাহির সর্বমঙ্গলাপাড়ার বর্ধমান থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও বম্ব ডিটেকশন স্কোয়াড ঘটনাস্থলে যায়। তল্লাশি চালায় পুলিশ কুকুর। ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রয়েছেন বাহির সর্বমঙ্গলাপাড়ার বাসিন্দারা।

বাহির সর্বমঙ্গলাপাড়ার বাসিন্দা শেখ জাহাঙ্গির বলেন, "বোমা ছিল, ফেটেছে। এখানে বাচ্চারা খেলা করে, দেখার পর বাচ্চার মায়েরা আতঙ্কে আছে।" ফের বর্ধমান শহরে বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শনিবার রাতে বর্ধমানের দিঘিরপাড় এলাকা থেকে দুই জার ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ।  

মাড়গ্রামের পর এবার বীরভূমের দুবরাজপুর ও মল্লারপুর থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। আজ সকালে দুবরাজপুরের সেকেন্দারপুরে পরিত্যক্ত বাড়ির কাছ থেকে থলেভর্তি ৩৫টি বোমা ও ৩ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার হয়। পরে বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। এর আগে গতকাল রাতে মল্লারপুর থানা এলাকার বিশিয়া গ্রামে পুকুরপাড় থেকে ২টি বালতি ভর্তি প্রায় ৪০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। রামপুরহাট হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলাজুড়ে শুরু হয়েছে পুলিশের অভিযান। 

 

 

 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget