এক্সপ্লোর

Burdwan : খাগড়াগড়ে দুয়ারে সরকার সহায়তা ক্যাম্পকে কেন্দ্র করে 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব'

শনিবার এক  অভিনব ঘটনার সাক্ষী থাকল পানাগড় বাজার হাইস্কুল। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপে এগিয়ে এল বিজেপি সিপিএম কর্মীরা।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান, খাগড়াগড় : বর্ধমানের খাগড়াগড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুয়ারে সরকারের সহায়তা ক্যাম্পে ভাঙচুর। স্থানীয় তৃণমূল নেতার উদ্যোগে কয়েকদিন আগে গ্রামে খোলা হয় দুয়ারে সরকার প্রকল্পের সহায়তা ক্যাম্প। তৃণমূলের ওই গোষ্ঠীর অভিযোগ, গতকাল ক্যাম্পে চড়াও হয়ে ভাঙচুর চালায় সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের অনুগামীরা। অভিযুক্তদের পাল্টা দাবি, বেআইনিভাবে ক্যাম্প চলছিল। বন্ধ করতে বলায় মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

তৃণমূলেরই একদলের অভিযোগ, স্থানীয় সরাইটিকর পঞ্চায়েতের তৃণমুল সদস্যের অনুগামীরাই এই  ভাঙচুর চালিয়েছে। সহায়তা ক্যাম্পে ছিলেন তৃণমুল কর্মী মহম্মদ ইনসান। তিনি জানান, দুয়ারে সরকার ক্যাম্পের জন্য সাধারণ মানুষককে কী কী নথি নিয়ে যেতে হবে, তা বোঝানো চলছিল।  স্থানীয় মানুষেরা যাতে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অসুবিধায় না পড়েন, তার জন্য ইউআরএন নাম্বার পোর্টাল থেকে খুঁজে  প্রিন্ট করে দেওয়া হচ্ছিল। খাগড়াগড়ে তৃণমুলের পার্টি অফিসের সামনে চেয়ার, টেবিল পেতে ক্যাম্প চলছিল।অভিযোগ,স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের অনুগামীরা সহায়তা ক্যাম্পে ভাঙচুর চালায়। যদিও পঞ্চায়েত সদস্যের অনুগামীরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্যের ভাই মহম্মদ হোসেনের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনৈতিক ভাবে ২ দিন ধরে ক্যাম্প করছিল। 

অন্যদিকে, শনিবার এক  অভিনব ঘটনার সাক্ষী থাকল পানাগড় বাজার হাইস্কুল। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপে এগিয়ে এল বিজেপি সিপিএম কর্মীরা। এই নিয়ে যেমন খোঁচাও এসেছে বিপক্ষ শিবির থেকে, তেমনই কেউ কেউ বলেছেন, এটাই তো সরকারের সাফল্য !  
সারা বাংলা জুড়ে চলছে দুয়ারে সরকারের ক্যাম্প। সেখানে চলছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিলি। ফর্ম নিতে উপছে পড়া ভিড়। ক্যাম্পের উল্টোদিকে বসে ফর্ম পূরণে সাহায্য করছেন নেতানেত্রীরা। সেখানেও ভিড় করেছেন অনেকে। সেখানেই কোনও কোনও জায়গায় দেখা গেল, বিরোধী দলের কর্মীদের হাত মেলাতে। সরকারি ফর্ম পূরণে সাহায্য করতে এগিয়ে এলেন সিপিএম ও বিজেপির নেতা-নেত্রী। রাজ্যে সরকারি প্রকল্প ঘিরে এই প্রথম সামনে এল রাজনৈতিক সৌজন্য ও সহযোগিতার ছবি। শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল পানাগড় বাজার হাইস্কুল। দুয়ারে সরকারের ক্যাম্পে সিপিএমের প্রাক্তন প্রধান, উপ প্রধান ও বিজেপি নেত্রীকে দেখে প্রথমে অবাক হয়েছিলেন আবেদনকারীরা। শেষ পর্যন্ত ফর্ম পূরণে বিরোধীদের সাহায্য পেয়ে তাঁরা খুশি। যদিও এতে সিপিএম নেত্রী গীতা মণ্ডলের দাবি, 'জনগণের সুবিধার জন্য সরকারি প্রোগ্রামে এসেছি সাহায্য করতে'আবার কাঁকসা ২নং মণ্ডল সভানেত্রী অপর্ণা চট্টোপাধ্যায়ের দাবি, সরকারি প্রকল্পের সঙ্গে রাজনীতির বিষয় নেই ! 

তৃণমূল সরকারের প্রকল্প নিয়ে এতদিন বিরোধিতার সুরই শোনা গেছে সিপিএম ও বিজেপির গলায়। এবার উল্টো সুর বিরোধীদের। রাজ্য সরকারের প্রকল্প নিয়ে বিরোধীদের সহযোগিতাকে স্বাগত জানিয়েছে তৃণমূল। রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে তৃণমূলের পাশাপাশি তত্পর বিরোধীরাও। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget