এক্সপ্লোর

DVC : এবার ছোট ও মাঝারি শিল্পে বিদ্যুৎ সংযোগ দেবে ডিভিসি

ছোট ও মাঝারি শিল্পে বিদ্যুৎ সংযোগ দেবে ডিভিসি। ইউনিট পিছু গড়ে ৪.৮০ টাকা দরে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান(পূর্ব বর্ধমান) : ছোট ও মাঝারি শিল্পে বিদ্যুৎ সংযোগ দেবে ডিভিসি। ইউনিট পিছু গড়ে ৪.৮০ টাকা দরে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এছাড়াও পাঞ্চেত ও মাইথনে ২০০০ মেগাওয়াটের সোলার প্ল্যান্ট বসানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানানো হল দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে।

ডিভিসি-র তরফে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত ৫০০ কেভি বিদ্যুৎ চাহিদা-সম্পন্ন বড় শিল্প সংস্থাকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দিত তারা। এবার ১১ কেভি চাহিদাযুক্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও বিদ্যুৎ সরাবরাহের চিন্তাভাবনা নিয়েছে তারা। প্রয়োজনে আরও কম চাহিদা সম্পন্ন শিল্পে ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংযোগ দেওয়া হবে। আগামী দিনে বাড়ি বাড়ি সংযোগ দেওয়ার চিন্তাভাবনা আছে সংস্থার।

বর্তমানে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে তাদের সরাসরি গ্রাহক সংখ্যা ৩০০। যা শুধুমাত্র বড় শিল্পের মধ্যেই সীমাবদ্ধ। রাজ্যে শিল্পোন্নয়ন, গ্রাহক পরিষেবা বাড়ানো ও পুরানো গ্রাহকদের ধরে রাখাই লক্ষ্য ডিভিসির। সাংবাদিক সম্মেলনে একথা জানায় তারা। আজ বর্ধমানে বর্ধমান ভবনে বিদ্যুৎ সংযোগ সরবরাহ মেলার আয়োজন করা হয় ডিভিসির তরফে। এর আগে আরও তিন জায়গায় মেলা করে তারা। বর্তমানে ৭টি তাপবিদ্যুৎ ও ৩টি জলবিদ্যুৎ কেন্দ্রে ৬৮০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে ডিভিসি। তার মধ্যে ৩০০টি বড় শিল্প সংস্থাকে সরাসরি বিক্রি করে তারা। এরা সকলেই বড় শিল্প সংস্থা। বাকিটা বিভিন্ন সংস্থাকে বিক্রি করা হয়।

আরও পড়ুন ; আকাশপথে উদয়নারায়ণপুরের প্লাবিত এলাকা পরিদর্শন মমতার, 'DVC র জল ছাড়া নিয়ে ক্ষোভপ্রকাশ'

এবার গ্রাহক সংখা বাড়াতে ছোট ও মাঝারি শিল্পে কম খরচে বিদ্যুৎ দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে ডিভিসির। তাদের দাবি, অন্য সংস্থার থেকে বিদ্যুতের দাম কম রেখেছে তারা। এদিন ৩৯ জন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীরা এই মেলায় অংশ নেন বলে জানিয়েছেন ডিভিসি কর্তৃপক্ষ।

আরও পড়ুন ; "নিজে না পারলে অন্যের ঘাড়ে দোষ চাপানো অভ্যাস", ডিভিসি-ইস্যুতে মমতাকে বিঁধলেন দিলীপ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget