এক্সপ্লোর

East Bardhaman News: TMC পরিচালিত কালনা পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক শাসক নেতা ! 'উন্নয়নের কাজে বাধা..'

TMC MLA On Kalna Municipality: 'তৃণমূল পরিচালিত কালনা পুরসভা করতে দিচ্ছে না...', বিস্ফোরক অভিযোগ কালনার শাসক নেতার !

রাণা দাস, পূর্ব বর্ধমান: বিধায়ক তহবিলের টাকায় উন্নয়নের কাজে বাধা দিচ্ছে তৃণমূল পরিচালিত পুরসভা। এ অভিযোগ কোনও বিজেপি বিধায়কের নয়, খোদ তৃণমূল বিধায়কের। বিধায়ক তহবিলের টাকায় বিদ্যালয়ের উন্নয়নের কাজ তৃণমূল পরিচালিত কালনা পুরসভা করতে দিচ্ছে না বলে প্রকাশ্য মঞ্চ থেকে অভিযোগ তুললেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। তাই বাধ্য হয়ে জেলা শাসকের পরামর্শে জেলা প্রশাসনের মাধ্যমে তাকে কাজ করতে হচ্ছে। প্রকাশ্যে তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।

শুক্রবার কালনা শহরের মহারাজা প্রাথমিক বিদ্যালযের একটি রান্না ঘরের উদ্বোধন করতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন তার তহবিলের টাকায় এই বিল্ডিং এক বছর আগেই হয়ে যেত কিন্তু কালনা পুরসভা তাকে এনওসি দিচ্ছিল না, শুধু এই বিদ্যালয়ের ক্ষেত্রেই নয় আরো একটি বিদ্যালয়ের ক্ষেত্রেও বাধার ক্ষেত্রে পড়তে হয় পুরসভার জন্য। শেষে জেলা শাসক তাকে পরামর্শ দেয় টাকা জেলার মাধ্যমে দিয়ে এই কাজ করাতে।

বিধায়কের অভিযোগ, কালনা পুরসভার পুরো প্রধানের অসহযোগিতার কারণে তিনি কোন কাজ করতে পারছেন না। পুরো প্রধান আনন্দ দত্ত এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। তবে উপ পুরো প্রধান তপন পড়েল বলেন, বিধায়কের এভাবে প্রকাশ্যে বলা ঠিক ছিল না, তিনি পুরসভাকে পুরো বিষয়টি জানাতে পারতেন। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, 'প্রকাশ্যে বিধায়কের এই ধরণের মন্তব্য করা ঠিক হয়নি। তিনি আগে পুরো প্রধান ছিলেন তবে এখন পুরসভার নিয়মকানুন সব পাল্টে গিয়েছে। তাই নতুন আইন বুঝতে তাঁর অসুবিধা হচ্ছে।'

আরও পড়ুন, আরজিকরে DC নর্থ, 'মহিলা চিকিৎসক খুনে আরও কেউ যুক্ত থাকতে পারে..'

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিয়েছিল মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট এলাকা। পঞ্চায়েত সদস্যের সঙ্গে SC-ST সেলের অঞ্চল সভাপতির বিবাদ ঘিরে সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এলাকা। আহত উভয়পক্ষের ৪ জন।কারও হাতে বাঁশ। কারও হাতে কাটারি। হাতে লোহার রড নিয়ে তেড়ে আসেন মহিলারাও। রক্তে ভেসে গিয়েছিল বৃদ্ধের শরীর। ব্যাপক ভাঙচুর করা হয়েছে বাইকে।তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট এলাকা। উভয়পক্ষের আহত ৪ জন মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরণী বর্মনের অনুগামীদের সঙ্গে নয়ারহাট SC-ST সেলের অঞ্চল সভাপতি ভবেশ বর্মনের অনুগামীদের সংঘর্ষ হয়। নয়ারহাট SC-ST সেলের অঞ্চল সভাপতি ভবেশ বর্মনকে বেধড়ক মারধর ও তার বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরণী বর্মনের অনুগামীদের বিরুদ্ধে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget