এক্সপ্লোর

Memari News: 'পড়াশোনায় অমনযোগী' হওয়ায় বকুনি মায়ের, ছাত্রীর দেহ উদ্ধার বর্ধমানে

East Burdwan Suicide Case: পড়াশোনায় অমনযোগী হওয়ায়, মায়ের বকুনিতেই অভিমানে কি চরম সিদ্ধান্ত ? মেমারিতে ছাত্রীর দেহ উদ্ধার।

কমলকৃষ্ণ দে,পূর্ব বর্ধমান: মেমারিতে ছাত্রীর দেহ উদ্ধার (Dead body)। পড়াশোনায় অমনযোগী হওয়ায়, মায়ের বকুনিতেই অভিমানে কি চরম সিদ্ধান্ত ? পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে (Burdwan Hospital) পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই প্রকৃত কারণ জানা যাবে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মেমারী শহরের হরেকৃষ্ণ পল্লীতে।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, বেশ কয়েক দিন ধরেই ঠিকঠাক পড়াশোনা করছিল না ওই ছাত্রী। তাই মা তাকে গতকাল বকাঝকা করে। 'অভিমানে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে', বলে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে। চকোলেট ‘চুরি’র (shoplifting) ছবি ভাইরাল (viral) হওয়ায় অপমানে আত্মঘাতী হন আলিপুরদুয়ারের  এক (suicide) ছাত্রী। স্থানীয় একটি শপিং মল থেকে চকোলেট চুরির অভিযোগ উঠেছিল ওই কলেজছাত্রীর বিরুদ্ধে। পরিবারের দাবি, সেই সংক্রান্ত ছবি ভাইরাল হওয়ার অপমানেই আত্মঘাতী হয়েছেন তিনি।  মৃতার বাবা রতন ঘোষ জানিয়েছেন, তাঁর বড় মেয়ে কলেজের তৃতীয় বর্ষে পড়ত। গত ২৯ সেপ্টেম্বর ছোট বোনকে নিয়ে শপিং মলে গিয়েছিল সে। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, ওই শপিং মল থেকে সকলের অজান্তে একটি চকোলেট তুলে নিয়েছিলেন সুভাষপল্লীর বাসিন্দা ওই তরুণী। কিন্তু পরে ধরা পড়ে যান। তরুণীর বাবার অভিযোগ, সেই সময়ে মলের কর্মচারীরা তাঁদের দুই ঘণ্টা আটকেও রাখেন ৷ শেষমেশ দোষ স্বীকার করে নিয়েছিলেন ছাত্রী।

 আরও পড়ুন, ' উনি ডেঙ্গি নিয়ে গবেষণা করছেন !', 'মেয়র'-কে খোঁচা অগ্নিমিত্রার

 পরিবারের তরফে দাবি, চকোলেটের দামবাবদ টাকাও মিটিয়ে দিয়েছিলেন কলেজছাত্রী। কিন্তু ঘটনার সময় শপিং মলে কর্মরত অনেকেই তাঁর ছবি তুলে নিয়েছিল। ছবিগুলি যাতে কোথাও না বেরোয় সে ব্যাপারে বার বার অনুরোধ করেন তরুণী। কিন্তু তার পরও ছবিটি ভাইরাল হয়ে যায় ৷ এর পরই নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি, জানিয়েছে পরিবার। অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্ধ্যোপাধ্যায় জানান, মৃতার পরিবারের তরফে শপিং মলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। গত মে মাসেই এক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। স্থানীয় শ্মশানে একটি বাবলা গাছ থেকে পাওয়া যায় এক মহিলা ও এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় সে বার। একই শাড়ির দুই প্রান্তে ঝুলছিল দু’টি দেহ। তদন্তের পর  আত্মহত্যার ঘটনা বলেই অনুমান পুলিশের । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget