এক্সপ্লোর

Agnimitra Paul: ' উনি ডেঙ্গি নিয়ে গবেষণা করছেন !', 'মেয়র'-কে খোঁচা অগ্নিমিত্রার

Agnimitra attacks Firhad Dengue: রাজ্যে ভয়াবহ ডেঙ্গি ইস্যুতে বিস্ফোরক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

কলকাতা: রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি (Dengue)। ডেঙ্গি আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কলকাতা-সল্টলেকে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে পুজোর ঠিক আগে থেকেই ডেঙ্গি নিয়ে জেলায় জেলায় সংক্রমণ শুরু হয়। একদিকে টানা বৃষ্টির পরিষ্কার জলেই কি জন্ম নিয়ে ডেঙ্গি মশার লার্ভা ? এই সব আশঙ্কার মাঝেই কোভিডকে পিছনে ফেলে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গি। এহেন পরিস্থিতিতে ডেঙ্গি (Dengue) ইস্যুতে কলকাতা পুরসভার মেয়র তথা পরিবহণ মন্ত্রীকে তোপ দেগে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

 অগ্নিমিত্রা পাল এদিন বলেন, হাজার লোক আক্রান্ত, কত লোকের মৃত্যু হচ্ছে, তার কোনও হিসেব নেই। আমরা কোনও কথা জিজ্ঞেস করতে পারবো না ! কোনও তথ্য জানতে পারবো না ! কেন ? আমাদের ট্যাক্সের টাকায় তো আপনারা চলছেন, সরকার চলছে। এরপরেই তিনি বলেন, ' আর ফিরহাদবাবুকে তো জিজ্ঞেস করলেই উনি গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছেন। আবার উনিও নাকি, আমি শুনছি যে, ডেঙ্গি নিয়ে গবেষণা করছেন ! উনি বলছেন ট্রপিক অব ক্যানসার, তার নিচে আমাদের পশ্চিমবঙ্গ বলে, আমাদের নাকি ডেঙ্গি বেশি হচ্ছে। উনি বোধহয় মেয়রের কাজ ছেড়ে, গবেষণার কাজ শুরু করেছেন।' উল্লেখ্য, সল্টলেক আমরিতে কেষ্টপুরের সোমনাথ দে-র মৃত্যু হয়েছে। পাশাপাশি ডেঙ্গি আক্রান্ত হয়ে এনআরএসের সাফাই কর্মী বুবাই হাজরার মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে এনআরএসেই ট্যাংরার বাসিন্দা বুবাইয়ের মৃত্যু হয়। এদিকে, রুবি হাসপাতালে মৃত্যু আরও এক ডেঙ্গি আক্রান্তর। মৃতের নাম আবু সৈয়দ মহলাদার।

আরও পড়ুন, 'জেলাপরিষদের একটা বদনাম আছে, ভালো করে কাজটা করতে হবে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক

 প্রসঙ্গত, এবার ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পেরিয়েছে। আরও ৩ জনের মৃত্যুতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছে গেল ৭৮ জনে।রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তিত চিকিৎসকরাও। আক্রান্তের সংক্যা যেভাবে বাড়ছে সেই ধারা চলতে থাকলে কিছুদিনের মধ্যে হাসপাতালে বেড পর্যন্ত পেতেও নাকানিচোবানি খেতে হতে পারে বলেই আশঙ্কা তাঁদের। পাশাপাশি একসঙ্গে জোড়া ডেঙ্গি প্রকারভেদের রাজ্যে আক্রমণের জেরে ডেঙ্গি পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলেই জানাচ্ছেন তাঁরা। একদিকে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল। শহরের একাধিক ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের সঙ্কট দেখা দিয়েছে। সূত্রের খবর, কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজস এনআরএস মেডিক্যাল কলেজ, এমআর বাঙুর হাসপাতালে প্লেটলেটের ভাঁড়ার প্রায় শূন্য ।

 

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget