এক্সপ্লোর

TMC: 'আগামীদিনে তাণ্ডব করলে, সিপিএমকে বুঝিয়ে দেব তাণ্ডব কাকে বলে', সাবধান করে হুমকি তৃণমূল নেতার

TMC Warns CPIM: তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, "আগামীদিনে তাণ্ডব করলে, সিপিএম নেতাদের বুঝিয়ে দেব, তাণ্ডব কাকে বলে। সাবধান করে দিচ্ছি"।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: সিপিএমের (CPIM) আইন অমান্য কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান (Burdwan) শহরের কার্জন গেট এলাকা। পাল্টা আন্দোলনরত সিপিএম (CPIM) কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ (Police)। লাঠিচার্জও করা হয়। গতকালের ওই ঘটনায় ৪৬ জন বাম নেতা, কর্মী, সমর্থককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে আজ জেলাজুড়ে মিছিল পথসভা করবে বামেরা।                           

এরই মধ্যে সিপিএমকে হুমকি তৃণমূল বিধায়কের। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, "আগামীদিনে তাণ্ডব করলে, সিপিএম নেতাদের বুঝিয়ে দেব, তাণ্ডব কাকে বলে। সাবধান করে দিচ্ছি"। এই ভাষাতেই সিপিএমকে হুমকি দিলেন তিনি। খোকন দাস এও বলেন, 'মমতা ও অভিষেক নির্দেশ দিয়েছে শান্ত থাকতে, তাই শান্ত আছি। সিপিএম যে তাণ্ডব করেছে, বন্ধ করা ৫ মিনিটের ব্যাপার ছিল। হাজার হাজার কর্মীরা সিপিএমের পার্টি অফিস ভেঙে দিতে চেয়েছিল। দলনেত্রীর নির্দেশে শান্ত আছি, শান্ত থাকতে চাই। কলকাতা থেকে বারণ করেছি। তাই কিছু করিনি।'                       

গতকাল সিপিএমের আইন অমান্য কর্মসূচি চলাকালীন ভাঙচুর চলে বর্ধমান কার্জন গেটের কাছে বিধায়কের জনসংযোগ কার্যালয়ে। সেই ঘটনা উল্লেখ করে তৃণমূল বিধায়কের হুমকি, পাল্টা সিপিএম পার্টি অফিস ভাঙতে চেয়েছিল তৃণমূল কর্মীরা। কিন্তু দলীয় নেতৃত্বের নির্দেশে মেনে তাদের আটকানো হয়। তৃণমূল বিধায়কের হুমকি প্রসঙ্গে সিপিএমের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                        

আরও পড়ুন, ‘ব্যাপক হবে ভোট’, জেলে বসেই পঞ্চায়েত ভোটের ভাবনা অনুব্রতর?

দুর্নীতিগ্রস্তদের গ্রেফতারির দাবি, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের ওপর GST ও চরম বেকারত্ব সহ নানা ইস্যুতে এদিন, দুপুরে বর্ধমানের বড়নীলপুর মোড় ও স্টেশন বাজার থেকে শুরু হয় সিপিএমের মিছিল। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জেলা শাসকের দফতরে যাওয়ার পথে, কার্জন গেটের সামনে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। তখনই উত্তেজনা ছড়ায়।                                 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget