এক্সপ্লোর

BJP Internal Clash: কাটোয়ায় ধুন্ধুমার, সুকান্ত-দিলীপের সামনেই হাতাহাতি বিজেপি কর্মীদের

বিক্ষোভকারীরা নিরস্ত না হলে তিনি লাঠিচার্জ করাবেন বলে হুমকি দেন দিলীপ ঘোষ। পাল্টা বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন।

রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান) : বিজেপির কর্মিসভায় ধুন্ধুমার। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই হাতাহাতি, মারামারিতে জড়ালেন গেরুয়া শিবিরের দুই দল কর্মী, সমর্থকরা। জেলাস্তরের বিজেপি নেতাদের গায়েও হাত পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, দলের পদাধিকারীদের মাটিতে ফেলে ধরে বেদম মারধর করা হয়। দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। পাল্টা হুঁশিয়ারি দেন দলের প্রাক্তন রাজ্য সভাপতিও। তিনি হুমকি দেন, বিক্ষোভকারীরা নিরস্ত না হলে তিনি লাঠিচার্জ করাবেন। পাল্টা বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন।  এই অবস্থায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা কোনওরকমে বিক্ষোভকারীদের সভাস্থল থেকে বের করে দরজা বন্ধ করে দেন। সব মিলিয়ে পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠকে লঙ্কাকাণ্ড বেধে গেল শুক্রবার।

ঝামেলার সূত্রপাত পূর্ব বর্ধমান জেলার বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষকে ঘিরে। বিক্ষুব্ধ বিজেপিকর্মীদের অভিযোগ, দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বিজেপির জেলা সভাপতি দুর্নীতিগ্রস্ত। তাঁকে সরানোর দাবি উঠলেও, কোনও পদক্ষেপ করা হয়নি। এই পরিস্থিতিতে এদিন দাঁইহাটে সাংগঠনিক বৈঠকের ডাক দেয় বিজেপি। সেখানে আসার কথা ছিল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই দুই নেতার আসার আগেই, সভাস্থলে ঢুকে পড়ে ৩০-৩৫ জনের বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের একটি দল। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এখানেই শেষ নয়, অভিযোগ মারধর করা হয় জেলা বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষকে। মারতে মারতে সভাস্থল থেকে বের করে দেওয়া হয় কিষাণ মোর্চার জেলা সভাপতি আনন্দ রায়কে। 

কোনওরকমে পরিস্থিতি সামাল দেন উপস্থিত বিজেপির কর্মী সমর্থকরা। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌছন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। তখন দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেন বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা বিক্ষুব্ধ কর্মীদের পুলিশ দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন দিলীপ ঘোষ। এরপর বিক্ষুব্ধদের সভাস্থলের বাইরে বের করে দিয়ে গেট বন্ধ করে দেয় পুলিশ। গোটা ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, 'ক্ষমতায় আসবে এই ভেবে অনেকে এসেছিল। তারাই এসব করছে।'

যদিও এদিনের ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার বলেছেন, 'তৃণমূল এগুলো করিয়েছে। বিজেপির কেউ থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' যে অভিযোগ উড়িয়ে দিয়ে পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল যুক্ত নয়।'

আরও পড়ুন- ফেসবুক লাইভে ক্ষোভপ্রকাশ, উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে বিজেপির দ্বন্দ্ব

আরও পড়ুন- 'হরিদাস', নাম না করে পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতিকে নিশানা দলেরই নেতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget