এক্সপ্লোর

Purba Burdwan News: নাগরিক পরিষেবা ভিডিও কলেই, তৃণমূল নেতার উদ্যোগে কটাক্ষ বিজেপির

Memari: কোন এলাকায়, কী সমস্যা রয়েছে? নাগরিক পরিষেবা পেতে কার অসুবিধে হচ্ছে? সেইসব শুনতেই এবার টক টু মেয়রের আদলে, এলাকাবাসীদের সঙ্গে কথা বলবেন পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: নাগরিক পরিষেবা নিয়ে ভিডিও কলের (Video Call) মাধ্যমে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন। দায়িত্ব নেওয়ার পর তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার (Memari Municipality) চেয়ারম্যান। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

কোন এলাকায়, কী সমস্যা রয়েছে? নাগরিক পরিষেবা পেতে কার, কী অসুবিধে হচ্ছে? সেইসব শুনতেই এবার টক টু মেয়রের আদলে, এলাকাবাসীদের সঙ্গে কথা বলবেন পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। 

ভিডিও কলের মাধ্যমে সমস্যা শুনবেন তিনি। ২০১০ সাল থেকে পুরসভার প্রধান পদে রয়েছেন স্বপন বিষয়ী। বুধবার শপথ নিয়ে তৃতীয়বারের জন্য চেয়ারম্যান হয়েই, নতুন সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ীর কথায়, ভিডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলা হবে, সরাসরি অভিযোগ শুনে সমস্যার সমাধান করা হবে, পনেরো দিন অন্তর অফিস টাইমে সেই সুবিধা পাবেন পুর বাসিন্দারা। 

শুধু ভিডিও কলেই নয়। হোয়াটসঅ্যাপেও অভিযোগ জানাতে পারবেন বাসিন্দারা। চেয়ারম্যান জানিয়েছেন, এজন্য একটি নম্বর চালু করা হবে। তবে পুরসভার এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি। এলাকাবাসী অবশ্য এসবে পড়তে চান না। সমস্যার সমাধান হলেই তাঁরা খুশি হবেন।

উল্লেখ্য, ঝাড়গ্রাম পুরসভার (Jhargram Municipality) চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন পদে বসলেন দুই মহিলা। যা এখানকার ইতিহাসে প্রথম। এলাকার কথা ভেবে দায়িত্ব নিয়েই চেয়ারপার্সন জানিয়েছেন, তাঁর কাজের অন্যতম অগ্রাধিকার হবে সবুজায়ন।

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছি নারী, অর্ধেক তার নর। ঝাড়গ্রাম পুরসভায় এবার নারীশক্তির জয়জয়কার। চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন-দুই পদেই বসলেন মহিলা কাউন্সিলররা।

পুরসভার চেয়ারপার্সন হলেন কবিতা ঘোষ। ভাইস চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন সুখী সোরেন। ১৯৮২ সালে পুরসভা গঠিত হওয়ার পর, এবারই প্রথম এই দুই পদে বসলেন মহিলারা।

 

সেরা শিরোনাম

East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget