এক্সপ্লোর

Purba Burdwan News: পেনশনের টাকা তুলে বাড়ি ফিরছিলেন, ষাঁড়ের গুঁতোয় মৃত্যু প্রৌঢ়ের !

Katwa: ব্যস্ত সময়ে কাটোয়া স্টেশন বাজার চত্বরের রাস্তা দখল করে থাকে ১০টি গরু এবং দু'টি  ষাঁড়

রাণা দাস, কাটোয়া : ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মীর। নাম ‌বদরে আলম চৌধুরী (৬৮)। শুক্রবার দুপুরে ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তুলে শহরের ২০ নম্বর ওয়ার্ডের  হাউসিংপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন ওই প্রৌঢ়। সেই সময় কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তায় ষাঁড়ের হামলার মুখ পড়েন তিনি।

গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে দেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। অবস্থার অবনতি হওয়ায় বদরে আলমকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছিল। যদিও বর্ধমান নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে দাবি করেছে পরিবার।

ব্যস্ত সময়ে কাটোয়া স্টেশন বাজার চত্বরের রাস্তা দখল করে থাকে ১০টি গরু এবং দু'টি  ষাঁড়। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ষাঁড় ও গরুর দখলে চলে যাওয়ায় পথচারীদের চলাচলে প্রায়ই সমস্যা হয়। এর মধ্যে একটি ষাঁড় পথচারীদের উপর প্রায় হামলা চালায়। গত মাস চারেকের মধ্যে ষাঁড়ের হামলার মুখে পড়ে বেশ কয়েকজন পুরুষ ও মহিলা পথচারী  জখম হলেও, মৃত্যুর ঘটনা শহরে এই প্রথম ঘটল।

এনিয়ে কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা বলেন, এটা  খুবই দুঃখজনক ঘটনা। এর আগে ষাঁড়ের হামলায় পথচারীদের হাত ভেঙেছে শুনেছি। আমরা ষাঁড়ের ঘটনায় খুব উদ্বেগে রয়েছি। গরু ও ষাঁড়ের ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে গরুর মালিকদের নোটিস ধরিয়েছি।

পথচারীদের বক্তব্য, পুরসভা প্রশাসন সবই জানে, ব্যবস্থা নেয় না। কাটোয়া  শহরে এর আগেও এই ষাঁড়টি দশ-বারো জন পথচারীকে জখম করেছে বলে অভিযোগ উঠছে। 

এদিকে ষাঁড়ের গুঁতোয় মৃত্যুর ঘটনায় বাসিন্দারা খুবই আতঙ্কে আছেন। ষাঁড়-গরুর দল এখনও রাস্তা দখল করে চড়ে বেরাচ্ছে।

মোটা টাকার বিনিময়ে রেলে চাকরির টোপ ! বর্ধমানে CIB-র খবরের ভিত্তিতে গ্রেফতার ৭ অভিযুক্ত

গত সেপ্টেম্বর মাসে মোটা টাকার বিনিময়ে রেলের গ্রুপ C ও গ্রুপ D পদে চাকরির টোপ দেওয়ার অভিযোগ ওঠে। রেলের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দেওয়া খবরের ভিত্তিতে বড়সড় প্রতারণা চক্রের (Fraud Racket) পর্দাফাঁস করে বর্ধমান RPF। ঘটনায় চক্রের মূল পান্ডা-সহ ৭ জনকে গ্রেফতার (Arrested) করা হয়। বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটে অভিযান চালিয়ে আরপিএফের অফিসাররা তাদের গ্রেফতার করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget