এক্সপ্লোর

Purba Burdwan: নদীবাঁধ মেরামতিতে টাকা নয়ছয়ের অভিযোগ, তৃণমূল বিধায়কের কাঠগড়ায় সেচ দফতর

যদিও সেচমন্ত্রীর দাবি, নিয়ম মেনেই কাজ হচ্ছে। তাঁর পাল্টা অভিযোগ, না জেনে কথা বলছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক। 

রাণা দাস, বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: সেচ দফতরের (Irrigation Department) কাজে টাকা নয়ছয়ের অভিযোগ তুলে সরব হলেন কাটোয়ার (Katwa) তৃণমূল বিধায়ক (TMC MLA) রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। নদীর বালি বস্তায় পুরে, নদীবাঁধের ভাঙন ঠেকানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যদিও সেচমন্ত্রীর দাবি, নিয়ম মেনেই কাজ হচ্ছে। তাঁর পাল্টা অভিযোগ, না জেনে কথা বলছেন কাটোয়ার তৃণমূল বিধায়ক। 

নদীবাঁধ মেরামতিতে টাকা নয়ছয়ের অভিযোগ। তৃণমূল বিধায়কের নিশানায় সেচ দফতর। তৃণমূল বিধায়ককে কটাক্ষ করলেন সেচমন্ত্রী। পুজোর আগে লাগাতার বৃষ্টিতে পূর্ব বর্ধমানের কাটোয়া পুরএলাকায় অজয়ের বাঁধে ভাঙন শুরু হয়। প্লাবিত হয় কয়েকশো একর কৃষিজমি। কাটোয়া শহর বানভাসি হওয়ার আশঙ্কায় অজয়ের বালি তুলে বাঁধ মেরামতি শুরু করে সেচ দফতর। 

কাটোয়া পুরসভা (Katwa Municipality  এলাকায় অজয় ও ভাগিরথীর সঙ্গমস্থলে ভাঙন শুরু হয়েছে। বালির বস্তা ফেলে ফেলে চলছে ভাঙন ঠেকানোর চেষ্টা। কাজে টাকা জলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পুরপ্রশাসক থেকে এলাকাবাসীদের একাংশ।

কাটোয়া শহরের বাসিন্দা গুরু বারুই জানান, 'বালির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধ মানে টাকা নষ্ট। সব বালি ধুয়ে বেরিয়ে যাবে।'

তৃণমূল নেতা ও  কাটোয়া পুরসভার প্রশাসক জানিয়েছেন, কাটোয়া পুরসভা এলাকার ১, ১৫, ১৬ নম্বর ওয়ার্ডের অজয় নদের বাঁধের নিচে নদীর ভাঙন ঠেকাতে যে বালির বস্তা ফেলা হচ্ছে, তা স্থায়ী হবে না। কাটোয়া শহর ক্ষতিগ্রস্ত হতে পারে। সেচ দফতরের কাজ নিয়ে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়কও।

কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কথায়, সেচ দফতরের অফিসাররা দীর্ঘদিন ধরে এই ভাঙন দেখছেন। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। সাধারণ মানুষের চাপে এখন মুখ রক্ষা করতে সেচ দফতর বালি দিয়ে ব্যবস্থা করছে। এটা এক প্রকার টাকা নয়ছয়। কিন্তু এখন এটা ছাড়া উপায়ও নেই। সেচ দফচর আগে ব্যবস্থা নেয়নি বলে এখন এই অবস্থা। 

তৃণমূল বিধায়কের কাঠগড়ায় সেচ দফতর। পাল্টা জবাব সেচমন্ত্রীর। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানয়েছেন, এই অভিযোগ ঠিক নয়। নিয়ম মেনেই কাজ হচ্ছে। উনি কিছু জানেন না বলেই বলছেন। উনার কিছু বলার থাকলে আমাকেই তো বলতে পারতেন।


কাটোয়া মহকুমার সেচ আধিকারিকের বক্তব্য, যেভাবে মাটিতে ধস নামছে, তাতে বালির বস্তা দেওয়া ছাড়া উপায় নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্থায়ী ভাবে বাঁধ মেরামতির প্রস্তাব পাঠানো হবে। 

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget