এক্সপ্লোর

Purba Bardhaman:পঞ্চায়েত বোর্ড গঠনে 'ব্যাকসিটে' রাজনৈতিক লড়াই? তৃণমূল-বিজেপি মিলেমিশে 'একাকার' গলসিতে

TMC And BJP Reportedly Hold Hands:রাজনৈতিক লড়াইয়ে তেলে বেগুনে সম্পর্ক হলেও পঞ্চায়েতের বোর্ড দখলে তৃণমূল ও বিজেপি মিলেমিশে একাকার। বিজেপির সমর্থনে প্রধান নির্বাচিত হল তৃণমূলের। 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রাজনৈতিক লড়াইয়ে তেলে বেগুনে সম্পর্ক হলেও পঞ্চায়েতের বোর্ড (Panchayat Board) দখলে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) মিলেমিশে একাকার। বিজেপির সমর্থনে প্রধান নির্বাচিত হল তৃণমূলের। তৃণমূলের সমর্থনে উপপ্রধান হল বিজেপি-র। ফের প্রমাণিত মোদী-মমতা সেটিং তত্ত্ব, অভিযোগে সরব বিরোধীরা। গলসী (Galsi) ২ নং ব্লকের গোহগ্রাম পঞ্চায়েতের ঘটনা।।

কী ঘটেছিল?
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,১৬ আসন বিশিষ্ট গোহগ্রাম পঞ্চায়েতে ৭ টি আসন পায় তৃণমূল। বিজেপি পেয়েছিল ৩ টি। সিপিএম ১ টি ও নির্দল পায় ৫ টি আসন। পঞ্চায়েতের বোর্ড গঠনে দেখা যায়, তৃণমূলকে সমর্থন করেছেন ১ জন নির্দল প্রার্থী। অন্য দিকে বিজেপি, নির্দল এবং সিপিএম মিলে দাঁড়ায় ৮ জন। যেহেতু তৃণমূল ও বিরোধী, দুতরফই ৮টি করে আসন জোগাড় করেছে,  তাই মীমাংসায়  লটারি করে পৌঁছনো হবে ঠিক হয়। মাঝেই লটারিতে আপত্তি জানিয়ে তৃণমূল বিজেপি একে অন্যকে সমর্থনের কথা জানান। এর পরই বিজেপির সমর্থনে প্রধান নির্বাচিত হোন তৃণমূলের জবা দলুই। উপপ্রধান নির্বাচিত হন বিজেপি-র কানন মাঝি। তৃণমূল-বিজেপির এই জোটকে সুবিধাবাদী জোট অ্যাখ্যা দিয়ে মোদি-মমতার সেটিং তত্ত্ব নিয়ে ফের সরব বিরোধীরা।
গলসী ২ নং ব্লকের তৃণমূল নেতা গুল মহম্মদ মোল্লা অবশ্য জানান ,নির্দলদের সমর্থনে তাঁরাই বোর্ড গড়েছেন। তার পর দিদির উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার আবেদন জানানো হয় বিজেপির তরফে। যদিও তৃণমূলের সেই দাবী নস্যাৎ করে দেন বিজেপির সদ্য নির্বাচিত উপপ্রধান কানন মাঝি। জানান,তৃণমূলে যাওয়ার কোনও প্রশ্ন নেই। তাঁর কথায়, 'তৃণমূল আমাদের সমর্থন করেছে। তাই আমরাও তৃণমূলকে সমর্থন করেছি।' বিজেপির সাংগঠনিক পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'পঞ্চায়েতে চুরি ও লুঠ আটকানোর জন্যই আমরা ওখানে উপপ্রধান পদে দলীয় সদস্যকে মনোনীত করি।'

ঝালদায় উলটপুরাণ..
এদিকে সংখ্য়াগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল! ১১টির মধ্য়ে ৩টি আসন পেয়েও পুরুলিয়ার ঝালদায় বোর্ড গঠন করল শাসক দল! ঝালদা ১ নম্বর ব্লকের মাড়ুমসিনা গ্রাম পঞ্চায়েতের, ১১ টি আসনের মধ্যে কংগ্রেস জেতে ৫টিতে। তৃণমূল পায় ৩টি আসন। নির্দলের ঝুলিতে যায় ২টি ও অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন পায় ১টি আসন। সম্প্রতি ২ নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন। ফলে, কংগ্রেস ও তৃণমূল ২ পক্ষের হাতে থাকে ৫-৫। এরইমধ্য়ে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন তৃণমূলকে সমর্থন করে। ফলে, বোর্ড গঠন করল তৃণমূল। আর প্রধান নির্বাচিত হয়েছেন, তৃণমূলে যোগদানকারী নির্দল প্রার্থী উর্মিলা নায়েক।  

আরও পড়ুন:'হর ঘর তিরঙ্গা' বাইক ব়্যালি দিয়ে শুরু ৭৬ তম স্বাধীনতা দিবসের উদযাপন

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget