এক্সপ্লোর

Durga Puja 2024 Grant: পুজোয় সরকারি অনুদান নিলে প্যান্ডেলে মুখ্যমন্ত্রীর ছবি টাঙানোর 'ফরমান' TMC বিধায়কের !

Durga Puja 2024: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পুজোর সরকারি অনুদান প্রত্য়াখ্যান অব্য়াহত। অনুদান না নিয়ে আড়ম্বরহীন পুজো আয়োজনের পথে হাঁটছে অনেক ক্লাবই।

কমলকৃষ্ণ দে ও প্রবীর চক্রবর্তী, ভাতার (পূর্ব বর্ধমান) : যে সব ক্লাব পুজোয় সরকারি অনুদান নিচ্ছে, সেই ক্লাবে মুখ্য়মন্ত্রীর ছবি টাঙানোর ফরমান দিলেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সরকারি অনুদান প্রদান অনুষ্ঠান মঞ্চে তৃণমূল বিধায়কের এই ফরমানে তৈরি হয়েছে বিতর্ক। এদিকে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য় সরকারের দেওয়া পুজোর অনুদান প্রত্য়াখ্য়ান করল বেহালা সরশুনার স্টার লাইট টুইন্স আবাসন। 

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পুজোর সরকারি অনুদান প্রত্য়াখ্যান অব্য়াহত। অনুদান না নিয়ে আড়ম্বরহীন পুজো আয়োজনের পথে হাঁটছে অনেক ক্লাবই। এই প্রেক্ষাপটেই পুজোয় সরকারি অনুদান নিচ্ছে এমন ক্লাবে মুখ্য়মন্ত্রীর ছবি টাঙানোর ফরমান দিলেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সোমবার ভাতার থানায় আয়োজিত পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য় করেন তিনি। ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, "যে টাকাটা দিচ্ছে, তাঁর ছবি যেন প্রত্য়েকটা প্য়ান্ডেলে টাঙানো থাকে। মুখ্য়মন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা। সরকারের টাকা, আর মুখ্য়মন্ত্রী সরকারের লোক। অনেকে টাকা নিচ্ছেন। কিন্তু, মুখ্য়মন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না। যারা মুখ্য়মন্ত্রীর ছবি টাঙাতে তাদের অসুবিধা তারা টাকাটা না নেওয়াই ভাল। অনেক ক্লাব তো নিচ্ছে না। আপনারাও যদি মনে করেন মুখ্য়মন্ত্রীর ছবি টাঙানো যাবে না, তাহলে আপনারা টাকাটা নেবেন না।"

শাসক বিধায়কের মন্তব্য়ে তৈরি হয়েছে বিতর্ক। বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র শান্তরূপ দে বলেন, "থ্রেট কালচার যেটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ এখন উত্তাল। এই থ্রেট কালচার শুধুমাত্র কোনও কলেজে বা কোনও একটা অঞ্চলের কালচার নয়। গোটা পশ্চিমবঙ্গেই থ্রেট কালচার চলছে। ঠিক সেরকমই এই থ্রেট কালচারের আরেকটি জলজ্য়ান্ত নিদর্শন হচ্ছে ভাতারের যিনি বিধায়ক আছেন, তিনি যেভাবে পুজো কমিটির উদ্দেশে যেভাবে হুইপ জারি করলেন যে টাকা নিতে গেলে মুখ্য়মন্ত্রীর ছবি টাঙাতেই হবে।"

এদিকে, ভাতারের তৃণমূল বিধায়কের এই ফরমানের মধ্য়েই আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পুজোর অনুদান প্রত্য়াখ্য়ান করল বেহালা সরশুনার স্টার লাইট টুইন্স আবাসন। সরশুনা থানাকে লিখিতভাবে ও ইমেল করে পুজোর অনুদান না নেওয়ার কথা জানিয়েছেন আবাসনের পুজো উদ্য়োক্তারা। বেহালা স্টার লাইট টুইন্স আবাসনের পুজো উদ্য়োক্তা অর্ণব ঘোষ বলেন, "আশেপাশে যা চলছে এখন, সেই জন্য় আমরা এই অনুদানটা নিচ্ছি না। যা চলছে বাজারে, অনেক কারণ আছে আরজি কর হোক, সে পড়ুয়া হোক, অনেকরকম কারণ আছে যাতে অনেকের ক্ষতি হচ্ছে। সেই জন্য় এই অনুদানটা নিচ্ছি না। নিজেদের মধ্য়েই এই বছর আমরা এটা ঠিক করে নিয়েছি। সরকারকে জানিয়েও দিয়েছিলাম যে ফর্মটা আছে। পুলিশকেও আমাদের লেটার হেডে জানিয়ে দিয়েছি যে আমরা এই অনুদানটা নিচ্ছি না।"

সরকারের টাকা মানে জনগণের করের টাকা। সেই টাকা থেকে পুজো অনুদান দেওয়া হচ্ছে। তা নিয়ে ফরমান দেওয়ার তৃণমূল বিধায়ক কে ? এই প্রশ্ন উঠছে নানা মহলে।

সেরা শিরোনাম

Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget