এক্সপ্লোর

Purba Medinipur Accident : পূর্ব মেদিনীপুরে জাতীয় সড়কে অটোতে মুখোমুখি ধাক্কা ডাম্পারের, ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের, আহত বেশ কয়েকজন

Contai Accident : কাঁথি থেকে মেচেদাগামী ডাম্পারের সঙ্গে উল্টোদিক থেকে আসা অটোর সংঘর্ষ হয়। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি চালক পলাতক। 

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মারিশদার দইসাইয়ের কাছে জাতীয় সড়কে (National Highway) বালি বোঝাই ডাম্পারের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ (Lorry Auto Accident)। ঘটনাস্থলেই অটো চালক-সহ ২ জনের মৃত্যু হয়। আহত ৭। এরপরই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। শুরু হয় বিক্ষোভ। সকাল সোয়া ৭টা নাগাদ ১১৬-র বি জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কাঁথি থেকে মেচেদাগামী ডাম্পারের সঙ্গে উল্টোদিক থেকে আসা অটোর সংঘর্ষ হয়। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি চালক পলাতক। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, কাঁথি দিকে ডাম্পারটি যাওয়ার পথে পুলিশ তাড়া করার জেরে তা গতি বাড়িতে পালাতে গিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে অটোটিতে। জাতীয় সড়কের উল্টোদিক ধরে এগিয়ে আসছিল যাত্রীবোঝাই অটোটি, তার ঠিক পিছনে ছিল একটি বাসও। ডাম্পারটি প্রথমে অটোটে ধাক্কা মেরে বাসের গায়েও ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কার অভিঘাতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ৭ জন। স্থানীয়দের অভিযোগ, 'জাতীয় সড়কে বালি বোঝাই ডাম্পারটিকে ধাওয়া করে পুলিশ। তারপরই পালাতে গিয়ে গতি বাড়িয়ে সোজা অটোতে ধাক্কা মারে সেটি।'

দীঘা-কলকাতা সংযোগকারী জাতীয় সড়কে সাতসকালে ঘটা দুর্ঘটনার পর রাস্তায় প্রচুর স্থানীয়রা ভিড় করেন। কিছুক্ষণ বিক্ষোভও দেখান তারা। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুনও ধরিয়ে দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছল বিশাল পুলিশবাহিনী। তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা শুরু করে। জাতীয় সড়ক থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে সরিয়ে ফেলার কাজও শুরু হয়। বেশ কিছুক্ষণ পরে এলাকা শান্ত হয়। যদিও স্থানীয়দের অভিযোগ, পুলিশি অতি সক্রিয়তার জেরেই জাতীয় সড়কে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে।


Purba Medinipur Accident : পূর্ব মেদিনীপুরে জাতীয় সড়কে অটোতে মুখোমুখি ধাক্কা ডাম্পারের, ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের, আহত বেশ কয়েকজন

এদিকে, শুক্রবার সকালেই লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার পুয়াবাগানের কাছে। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা পথ অবরোধ করার পাশাপাশি ওই সড়কের উপর দিয়ে যাওয়া একের পর এক গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। 

আরও পড়ুন- সরস্বতী পুজোর বিসর্জনে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি, মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ

ভিডিও

Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget