এক্সপ্লোর

Purba Medinipur : ময়নায় ১২টি প্লাস্টিকের ড্রামে প্রায় ৮০০ বোমা ! নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড

Bombs Deactivated : এলাকায় অশান্তি সৃষ্টির জন্য বোমা মজুত করেছিল বিজেপি, এমনই অভিযোগ করেছে তৃণমূল

ময়না (পূর্ব মেদিনীপুর) : পূর্ব মেদিনীপুরের ময়না থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। গতকাল বিকেলে ময়নার বাকচায় ১২টি প্লাস্টিকের ড্রামে প্রায় ৮০০ তাজা বোমা উদ্ধার করে পুলিশ। আজ সকালে এলাকায় গিয়ে বোমা নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। 

এদিকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এলাকায় অশান্তি সৃষ্টির জন্য বোমা মজুত করেছিল বিজেপি, এমনই অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে, পাল্টা শাসকদলের ঘাড়েই বোমা মজুতের দায় চাপিয়েছে গেরুয়া শিবির।

রাজ্যের বিভিন্ন জায়গায় গত কয়েকদিনে বোমা উদ্ধার- 

গতকাল মুর্শিদাবাদের খড়গ্রামে মাঠের মধ্যে মেলে তাজা বোমা। এক সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল সকালে মাঠের মধ্যে দুটি বালতিতে বোমা রয়েছে দেখতে পান রুহি গ্রামের বাসিন্দারা। ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। 

দিনকয়েক আগে রহড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়। রহড়ার রুইয়া মধ্যপাড়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কিশোরের দাদুর দাবি, রহড়া থানার পিছনে জঙ্গল থেকে একটি কৌটো বাড়িতে আনে সে। কৌটো খুলতেই বিস্ফোরণ ঘটে বলে কিশোরের পরিবারের দাবি। আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। থানার পিছনে বোমা কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন ওঠে।

কৌটোবোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুর ঘটনায়, থানা লাগোয়া এলাকা খতিয়ে দেখে CID-র বম্ব ডিসপোজাল স্কোয়াড। অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলে সরব হয়েছে নিহত কিশোরের বাবা। তাঁর অভিযোগ, যখন তিনি পুত্রশোকে কাতর, সেই সময় তাঁর বিরুদ্ধেই বোমা বাঁধার অভিযোগ এনেছে পুলিশ। যদিও পুলিশ সূত্রে দাবি, নিহত কিশোরের বাবার অভিযোগ ভিত্তিহীন। 

রহড়ার পর ব্যারাকপুর। ১৮ নম্বর ওয়ার্ডের কুমার পট্টি এলাকায় নর্দমা পরিষ্কার করার সময় ২টি বোমা পড়ে থাকতে দেখেন সাফাই কর্মীরা। ছড়ায় আতঙ্ক। পরে টিটাগড় থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে।  

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget