এক্সপ্লোর

Digha News: দিঘায় হকার উচ্ছেদের নির্দেশ, ২২ অগাস্ট পর্যন্ত সময়, সঙ্কটে ১০ হাজার বিক্রেতা

Purba Medinipur News: দিঘায় সমুদ্রের ধারে বছরের পর পর বছর ধরে কেউ চা বিক্রি করছেন, কেউ ডাব, কেউ বা মুখরোচক খাবারদাবার।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: দিঘায় হকার উচ্ছেদের নির্দেশ দিল প্রশাসন। সময়সীমা বেঁধে দেওয়া হল মঙ্গলবার পর্যন্ত। এই নির্দেশিকায় সিঁদুরে মেঘ দেখছেন হাজার হাজার হকার (Eviction Notice)। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, পর্যটকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত। নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়া হবে। (Digha News)

দিঘায় সমুদ্রের ধারে বছরের পর পর বছর ধরে কেউ চা বিক্রি করছেন, কেউ ডাব, কেউ বা মুখরোচক খাবারদাবার। কেউ কেউ আবার বসেন ঝিনুক দিয়ে তৈরি জিনিসের পসরা নিয়ে। বছরের পর বছর ধরে এভাবেই জীবিকা নির্বাহ করে আসছেন বহু মানুষ। কিন্তু প্রশাসন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে, দিঘার সমুদ্র সৈকতের পাশের রাস্তায় রাখা যাবে না অস্থায়ী দোকান বা গুমটি। (Purba Medinipur News)

২২ অগাস্টের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ হকারদের

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশ, পর্যটক যাওয়ার রাস্তা অবরুদ্ধ করে বেআইনিভাবে যাঁরা ব্যবসা করছেন, ২২ অগাস্টের মধ্যে উঠে যেতে হবে তাঁদের সকলকে। অস্থায়ী দোকান বা গুমটি সরিয়ে ফাঁকা করে দিতে হবে সৈকত সংলগ্ন রাস্তা। প্রশাসনের তরফে আচমকা এই উচ্ছেদের নোটিস আসায় মাথায় হাত দিঘার প্রায় ১০ হাজার হকারের। 

আরও পড়ুন: Hooghly News:খেলতে খেলতে জলে পড়ে গিয়ে তারকেশ্বরে মৃত্যু ২ কিশোরের

মাইকিং করে এই নির্দেশ প্রচারও করা হচ্ছে সমুদ্রসৈকত এলাকায়। ব্যবসায় আচমকা এই ধরনের অনিশ্চয়তার অন্ধকার নেমে আসায় আতঙ্কে রয়েছেন হাজার হাজার হকার। সংবাদমাধ্যমে একজন বলেন, "পর্ষদ এভাবে উচ্ছেদ করলে, না খেয়ে মরতে হবে আমাদের।" সংসার চালাবেন কী করে, বুঝে উঠতে পারছেন না কেউই। 

পর্যটকরা সমস্যায় পড়ছিলেন, তাঁদের সুবিধার্থে এমন সিদ্ধান্ত, দাবি প্রশাসনের

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে যদিও জানানো হয়েছে, পর্যটকদের সৈকতে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে, তা অস্থায়ী দোকান বসায় অবরুদ্ধ হয়ে যাচ্ছিল। তাতে পর্যটকরা সমস্যায় পড়ছিলেন। তাঁদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না মানলে অমান্যকারীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। 

এর আগে, আগাম নোটিস এবং ক্ষতিপূরণ ছাড়াই জমি দখল করে দিঘায় মেরিন ড্রাইভ তৈরির অভিযোগ ওঠে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ বা DSDA-র তত্ত্বাবধানে তৈরি হয়েছে মেরিন ড্রাইভ, তা ধরে দিঘা থেকে দিঘা মোহনা যাওয়ার পথে পড়ে গঙ্গাধরপুর মৌজা। সেখানকার বাসিন্দাদের একাংশ অভিযোগ তোলেন যে, তাঁদের অন্ধকারে রেখে, বিনা নোটিসে জমি দখল করে তার ওপর পিচ রাস্তা বানানো হয়েছে। সেই নিয়ে মার্চ মাসেই তেতে উঠেছিল পরিস্থিতি। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget