এক্সপ্লোর

Egra Incident : এগরাকাণ্ডে নেই এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট-এর ধারা, NIA-কে সুবিধা না দিতেই এই পদক্ষেপ ?

Experts on Egra Incident : কেন এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহল

এগরা : এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast Incident) নতুন ধারা যোগ করল সিআইডি (CID)। আদালতের অনুমতি নিয়ে তিনটি নতুন ধারা যোগ করা হয়েছে । আইপিসি ৩০২ (খুন), আইপিসি ৩০৭ (খুনের চেষ্টা) এবং দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট ১৮৮৪-এর ৯বি ধারা যোগ করা হল। কিন্তু, দেওয়া হল না এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা। কেন এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহল। এনআইএ-কে সুবিধা না দিতেই কি এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা দেওয়া হল না, প্রশ্ন বিশেষজ্ঞ মহলের।

গত মঙ্গলবার দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম! বিস্ফোরণের অভিঘাতে ছিহ্নভিন্ন হয়ে যায় আট-আটটি দেহ! বৃহস্পতিবার রাতে, কটকের হাসপাতালে মৃত্যু হয় এই ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের! কিন্তু এত বীভৎস বিস্ফোরণের পরও, মূল অভিযুক্ত ভানু বাগ ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক আইনের কোনও মামলা রুজু করেনি পুলিশ।

যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, NIA এড়াতেই কি এই কৌশল? কারণ, বিস্ফোরক আইনে মামলা হলে, কেন্দ্রীয় সরকার সরাসরি সেই তদন্তভার NIA-কে দিতে পারে। এক্ষেত্রে যাতে তা না হয়, সেজন্য়ই কি বিস্ফোরক আইনে মামলা করেনি পুলিশ? প্রশ্ন তুলছে বিরোধীরা।

গতকালই, বিস্ফোরণের তীব্রতায় বিস্মিত হয়ে, প্রধান বিচারপতি মন্তব্য় করেন, হে ভগবান, এত ছিন্নভিন্ন মৃতদেহ! বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে, এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে। CID খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে, বিস্ফোরক আইনে মামলা রুজু করার মতো তথ্য প্রমাণ পাচ্ছে কিনা। সূত্রের খবর, গতকাল দুপুরেই ৩০২ ধারায় খুন, ৩০৭-এ খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনের ৯-এর বি ধারা যুক্ত করার আবেদন জানায় সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে কাঁথি আদালত। 
 
এরপর আজ এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ সহ ৩ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনের ৯-এর বি ধারা যুক্ত করল সিআইডি। এর আগে, ভানু বাগ ও তাঁর পরিবারের  বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অনিচ্ছাকৃত খুন, পুলিশের দেওয়া নির্দেশ অমান্য করা, বিস্ফোরক পদার্থের ব্যাপারে অবহেলামূলক আচরণ ও ফায়ার সার্ভিস অ্য়াক্টের ২৪ ও ২৬ নম্বর ধারায় মামলা করা হয়। কিন্তু, বিস্ফোরক আইনে কোনও মামলা রুজু করেনি পুলিশ। 

আরও পড়ুন ; এগরা বিস্ফোরণকাণ্ডের পর আইসি বদল, দায়িত্বে স্বপন গোস্বামী

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget