এক্সপ্লোর

Egra Case: এগরা বিস্ফোরণকাণ্ডের পর আইসি বদল, দায়িত্বে স্বপন গোস্বামী

মৌসমের জায়গায় আইসি এগরা হলেন স্বপন গোস্বামী। এর আগে হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার থানার ইন্সপেক্টর ছিলেন স্বপন গোস্বামী। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: এগরা বিস্ফোরণকাণ্ডের পর আইসি বদল। আইসি মৌসম চক্রবর্তীকে বদলি করা হল হুগলি গ্রামীণ পুলিশ জেলায়। মৌসমের জায়গায় আইসি এগরা হলেন স্বপন গোস্বামী। এর আগে হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার থানার ইন্সপেক্টর ছিলেন স্বপন গোস্বামী। 

এগরার ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে পুলিশ যে মামলা করেছে, তাতে বিস্ফোরক আইনের কোনও ধারাই ছিল না। যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, NIA এড়াতেই কি এই কৌশল? কারণ, বিস্ফোরক আইনে মামলা হলে, কেন্দ্রীয় সরকার সরাসরি সেই তদন্তভার NIA-কে দিতে পারে। এক্ষেত্রে যাতে তা না হয়, সেজন্য়ই কি বিস্ফোরক আইনে মামলা করেনি পুলিশ? প্রশ্ন তুলছে বিরোধীরা। এ ছাড়াও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এগরার বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য় করেন তৃণমূল বিধায়ক মদন মিত্রও। পুলিশ বেইমানি করেছে, নাহলে এরকম হয়!  গোটা ঘটনাকে অন্তর্ঘাত বলেও দাবি করেছেন তিনি! বিরোধীদের সুরে কথা বলছেন মদন। তদন্ত হওয়া উচিত, মন্তব্য় সুজন চক্রবর্তীর। পুলিশ মন্ত্রীর কাছে উত্তর চান মদন, কটাক্ষ শমীকের।

মুখ্যমন্ত্রী বলছেন, যিনি বাজির কারখানা চালাচ্ছিলেন, তাঁকে গত বছরের অক্টোবর মাসেও পুলিশ গ্রেফতার করেছিল। পুলিশ সুপারও বলছেন, ওখানে দু-তিন সপ্তাহ আগে রেড করা হয়েছে। তারপরও প্রকাশ্যে এই অবৈধ কারবার কীভাবে চলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, পুলিশ নাকি সবই জানত। আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। 

রাস্তায় পড়ে পোড়া মৃতদেহ, জলে ভাসছে দগ্ধ মৃতদেহ। গাছে, ঝোপে ঝাড়ে ছড়িয়ে ছড়িয়ে আছে পোড়া দেহাংশ! চতুর্দিকে আধপোড়া মানুষের গোঁঙানির শব্দ! স্থানীয়রাই বলছেন, এ যেন শ্মশানভূমি! কার্যত মৃত্যুপুরী এগরার খাদিকুল গ্রাম। আর এসবের মধ্যেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।                 

স্থানীয় নেগুয়া পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব ১০ কিমি। আর এগরা থানা থেকে দূরত্ব ২০ কিলোমিটার। গ্রামবাসীদের অভিযোগ, সব জানত পুলিশ। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পুলিশ। সব জেনেও চুপ ছিল পুলিশ? নেপথ্য়ে টাকার খেলা? এদিন, ঘটনাস্থলে গেলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। মারধর করা হয় পুলিশকে। এতগুলো প্রাণ চলে গেল। তার দায় কে নেবে?

আরও পড়ুন: Recruitment Scam: ৩২ হাজার চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ, নির্দেশ ডিভিশন বেঞ্চের

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget