এক্সপ্লোর

Purba Medinipur News: শ্রমিক অসন্তোষ রুখতে তৃণমূলের ভরসা হোয়াটসঅ্যাপ

Purba Medinipur Update: শিল্পাঞ্চলগুলোতে বিশৃঙ্খলা রুখতে কারখানার গেটে গেটে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে হোর্ডিং টাঙানোর ঘোষণা করেছিল আইএনটিটিইউসি। হলদিয়ার বিভিন্ন কারখানার গেটে লাগানো হলো সেই হোর্ডিং।

বিটন চক্রবর্তী, হলদিয়া, পূর্ব মেদিনীপুর: শিল্পাঞ্চলগুলোতে বিশৃঙ্খলা রুখতে কারখানার গেটে গেটে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে হোর্ডিং টাঙানোর ঘোষণা আগেই করেছিল আইএনটিটিইউসি রাজ্য নেতৃত্ব। সেই নির্দেশ মেনে হলদিয়ার বিভিন্ন কারখানার গেটে লাগানো হলো সেই হোর্ডিং। যা নিয়ে শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে নানা বিভ্রান্তি। শাসকদলের শ্রমিক সংগঠনের এই পদক্ষেপকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।

আগে কী হয়েছিল?

গত জানুয়ারিতে হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন আইএনটিটিইউসি-এর তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তাপস মাইতি এবং আইএনটিটিইউসি -এর হলদিয়ার বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তারপর তড়িঘড়ি ওই কমিটি ভেঙে দেওয়া হয়। চলতি মাসের ১২ তারিখে আইএনটিটিইউসি -এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, শিল্পাঞ্চলগুলিতে বিশৃঙ্খলা রুখতে এবং শ্রমিকদের কোনও সমস্যা হলে তাঁরা একটি হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানাতে পারবেন। স্বচ্ছতা বজায় রাখতে কারখানার গেটে গেটে সেই নম্বর ও শুধুমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে হোর্ডিং দেওয়া হবে।

সেই পরিকল্পনা মতোই মঙ্গলবার হলদিয়ার বিভিন্ন কারখানার গেটে লাগানো হয় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ এই হোর্ডিং। যেখানে একটি নম্বর দেওয়া হয়েছে। লেখা রয়েছে শ্রমিকদের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে জানাতে পারবেন। শ্রমিকদের একাংশের দাবি, কোনও স্থানীয় নেতা নেই। ঠিকাদার তাঁদের কোনও সমস্যার কথা শোনেন না। এই নম্বরে অভিযোগ জানালেও আদৌও কাজ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। 

আশ্বাস তৃণমূল নেতার

যদিও সংগঠনের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি  শিবনাথ সরকারের দাবি, এই নিয়মে শ্রমিকদের সমস্যার দ্রুত সমাধান করা যাবে। অভিযোগকারীর নাম-পরিচয় গোপন থাকবে বলে তাঁর আশ্বাস। তিনি বলেন, 'শ্রমিককদের বিভ্রান্তি দূর করতে প্রচার হবে। বিভ্রান্তির কোনও  কারণ নেই।'

তৃণমূলের এই পদক্ষেপে খোঁচা দিয়েছে গেরুয়া শিবির। বিএমএস-এর রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলির কটাক্ষ, নতুন কমিটির উপর দলের কোনও আস্থা নেই। তাই এই নম্বর দিয়ে প্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন: নিজের লাইসেন্সপ্রাপ্ত দোনলা বন্দুকের গুলিতেই মৃত্যু ব্যক্তির

সেরা শিরোনাম

Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget