এক্সপ্লোর

Purba Medinipur News: মিড ডে মিল রান্নার সময় বিপত্তি, সিলিন্ডার থেকে আগুন, পুড়ল হলঘরের একাংশ

Kolaghat School Fire: আগুন লাগার সময় স্কুলের একতলা এবং দোতলায় ক্লাস চলছিল।

বিটন চক্রবর্তী,পূর্ব মেদিনীপুর: মিড ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডারে আগুন। কোলাঘাটের স্কুলে হুলস্থুল কাণ্ড। ঘটনার সময় স্কুলে খুদে পড়ুয়াদের ক্লাস চলছিল। তবে বড় কোনও অঘটন ঘটেনি। স্কুলের একাংশ পুড়ে গেলেও নিরাপদে বার করে আনা হয় পড়ুয়াদের।

মিড ডে মিল রান্নার সময় অগ্নিকাণ্ড কোলাঘাটের স্কুলে

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) কোলাঘাটের (Kolaghat School Fire) যোগীবেড়-কুমারহাট প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বৃহস্পতিবার সকালে সেখানেই মিড ডে মিল রান্নার সময় অঘটন ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নার সময় গ্যাস ওবেনে যখন আগুন জ্বালানোর চেষ্টা চলছিল, সেই সময় আচমকাই গ্যাসের সিলিন্ডারের মুখের কাছটিতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বেশ কিছুদূর পর্যন্ত। তাতেই আতঙ্ক ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় স্কুলের একতলা এবং দোতলায় ক্লাস চলছিল। স্কুলবাড়ি মেরামতির কারণে মিড ডে মিল রান্না হচ্ছিল দোতলার ছাদের উপর ছাউনি বেঁধেই। তার এক পাশে আবার প্রথম শ্রেণির ক্লাসও চলছিল। 

সেইসময়ই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। হলঘরের একাংশ পুড়ে যায়। তবে পড়ুয়াদের নিরাপদেই বের করে আনা হয়। পরে স্কুলের কর্মীদের চেষ্টাতেই বালতি বালতি জল ঢেলে আগুন নেভানো সম্ভব হয়। 

বড় ধরনের অঘটন এড়ানো সম্ভব হয়েছে

এরপর বেশকিছুটা এলাকায় আগুন ছড়ায়।রীতিমতো চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে।স্কুলে বিল্ডিং এর কাজ চলায় দ্বোতলার ছাদে ছাউনি করেই একদিকে ক্লাস ওয়ানের ক্লাস ও পাশেই রান্বার কাজ চলছিলো।আর এই দুঃর্ঘটনা ঘটা মাত্রই ছোটছোট ছেলেমেয়েদের মধ্যে আতঙ্ক ছড়ায়।সাথেসাথে স্কুলের শিক্ষকেরা ছোট বাচ্চাদের নিচে নামিয়ে আনে।প্রায় মিনিট পনেরো লাগে আগুন নেভাতে।তবে এই মুহুর্তে বিপদমুক্ত কুমারহাট গ্রামের এই বিদ্যালয়টি।

আরও পড়ুন: Cooch Behar: কোচবিহার পুরসভায় অস্থায়ী কর্মী নিয়োগে আগের বোর্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চেয়ারম্যানের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget