এক্সপ্লোর

Purba Medinipur: গানপয়েন্টে লুঠতরাজ! সমবায় সমিতি থেকে উধাও ১৩ লক্ষ টাকা

Haldia Dacoity:পালানোর আগে অপরাধের প্রমাণ লোপাট করতে, সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বন্দুকের সামনে রেখে ফের ভয়াবহ ডাকাতি। রানাঘাট, পুরুলিয়ার পর এবার হলদিয়ার (Haldia) লালচকপুর। অ্যাকাউন্ট খোলার অছিলায় সমবায় সমিতিতে ঢুকে প্রায় ১৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠল। পালানোর আগে অপরাধের প্রমাণ লোপাট করতে, সিসিটিভি (CCTV) ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। লুঠেরাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

রানাঘাট ও পুরুলিয়ার সেনকোর শোরুমে ডাকাতির পরে এবার হলদিয়া। গয়নার শোরুমের পরে সমবায় সমিতিতে ভয়াবহ ডাকাতি হল। ঘন ঘন যেভাবে দুষ্কৃতী দৌরাত্ম্যের ছবি সামনে আসছে, তাতে উদ্বেগ বাড়ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ২৯ অগাস্ট, ভরদুপুরে, দুই জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ভয়াবহ ডাকাতি দেখেছিল রাজ্যবাসী। তার দু'সপ্তাহ যেতে না যেতেই আবার ভয়াবহ ডাকাতি পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) হলদিয়ায়। শিল্পতালুকের চকলালপুরে ভরদুপুরে গানপয়েন্টে রেখে ডাকাতি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। ভল্ট ভেঙে লুঠ করা হল প্রায় ১৩ লক্ষ টাকা। সেনকোর শোরুমের মতো, এই ঘটনাতেও সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। 

সূত্রের খবর, এক কর্মীকে বন্দুক ঠেকিয়ে ক্যাশিয়ারের রুমে নিয়ে যাওয়া হয়। ম্যানেজারের রুমের পাশেই ভল্ট রয়েছে, সেটি ভেঙে ফেলা হয়েছে। চাবি দিতে অস্বীকার করলে গুলি করার হুমকি দেওয়া হয়। তারপর শৌচাগারে কর্মীদের আটকে রেখে ডাকাতি করা হয় হলদিয়ার চকলালপুর দেউলপোতা ও গোরানখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। সমবায় সমিতির কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বেলা বারোটা নাগাদ দুটি বাইকে ৬ জন দুষ্কৃতী চড়াও হয়। প্রত্যেকেরই মুখ হেলমেট ও মাস্কে ঢাকা ছিল। তাদের মধ্যে দুজন সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ঢোকার মুখে পজিশন নেয়। 

আরেকজন দুষ্কৃতী গ্রাহক সেজে ভিতরে গিয়ে নাবালকের নামে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে, সেই বিষয়ে খোঁজখবর নেওয়ার অছিলায় খুঁটিনাটি দেখে আসে। ওই সমবায় সমিতির কর্মী বৃহস্পতি দাস বলেন, 'ঘটনার আধঘণ্টা আগে এসে বলল বাচ্চার অ্যাকাউন্ট খুলব। বলে ডকুমেন্ট নেই। ম্যানেজারের সঙ্গে কথা বলে নীচে নেমে যায়। বারোটা দশ-পনেরো নাগাদ ৪ জন ঢোকে। দুজনের হাতে আগ্নেয়াস্ত্র, অন্যদের হাতে ভোজালি।' সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মীর অভিযোগ, গানপয়েন্টে শৌচাগারে আটকে রেখে লুঠপাট চালানো হয়। পুরুলিয়ায় সেনকোর শোরুমে ডাকাতির পর সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে  নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। এক্ষেত্রেও ম্যানেজার ও কর্মীদের গানপয়েন্টে রেখে সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ওই সমবায় সমিতির ম্যানেজার অপূর্ব দাস বলেন, 'হাত তুলে রাখতে বলেছিল। হার্ডডিস্ক দিতে চাইনি, বন্দুক খুলে গুলি ভরে তাক করল। ভয় পেয়ে যাই। প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা লুঠ করেছে।'

পুলিশ সূত্রে খবর, এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে বাইকের নম্বর প্লেট দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা, সমস্যা সমাধানে খোলা থাকছে একাধিক হেল্পলাইন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget