এক্সপ্লোর

Moyna News: আগ্নেয়াস্ত্র মজুত, বোমা বাঁধার দায়ে গ্রেফতার যুবক, ধৃত বিজেপি সমর্থক বলে অভিযোগ

Purba Medinipur News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে বোমা বাঁধার খবর পেয়ে, রবিবার রাতে, ময়না ব্লকের গোড়ামাহাল গ্রামে অভিযান চালানো হয়।

বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর: বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত (Arms) ও বোমা বাঁধার অভিযোগ (Bomb)। গ্রেফতার এক ব্যক্তি। ধৃত বিজেপি-র (BJP) সমর্থক বলে দাবি পুলিশের। উদ্ধার হয়েছে প্রচুর বোমা ও বোমা তৈরির সরঞ্জাম।

তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ অব্যাহত

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ অব্যাহত। তারই মধ্যে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ময়না (Moyna) থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ বোমা। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত করার অভিযোগে একজনকে গ্রফতার করল পুলিশ। 

পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি বিজেপি-র সমর্থক। ময়না থানার ওসি গোপাল পাঠক বলেন, "সঞ্জয় তাঁতি বিজেপি পার্টির সমর্থক। অনেকদিন ধরেই আমাদের কাস্টডিতে ছিল। পরবর্তীতে বেল পাওয়ার পর, বোমা বাঁধতে গিয়ে দেহের বাদিকের অংশ পুড়ে যায়। ফোন থেকে অনেক তথ্য পাচ্ছি। ফরেন্সিকে পাঠাবো... অনেক নেতার সঙ্গে যোগাযোগ। কোথা থেকে টাকা পেল?"

আরও পড়ুন: Siliguri : তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ, শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে জোরদার প্রচারে বিজেপি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে বোমা বাঁধার খবর পেয়ে, রবিবার রাতে, ময়না ব্লকের গোড়ামাহাল গ্রামে অভিযান চালানো হয়। তখনই হাতেনাতে পাকড়াও করা হয় সঞ্জয় তাঁতি নামে এই বিজেপি সমর্থককে। ধৃতের কাছ থেকে পাওয়া গেছে, একাধিক আগ্নেয়াস্ত্র, 9mm পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ৪৫টি বোমা, ও প্রচুর বোমা তৈরির সরঞ্জাম। 

সোমবার সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে আরও বোমা তৈরির সরঞ্জামের হদিশ পায় পুলিশ। ময়না থানার ওসি বলেন, "মোট ৯৫ টি বোমা ও ১৫ কেজি বোমা তৈরীর উপকরণ, পেট্রোল, কেরোসিন, সুতলি, স্প্লিন্টার।"

ধৃতের সঙ্গে দলের যোগ নেই বলে দাবি বিজেপি-র

যদিও বিজেপি-র দাবি, ধৃতের সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, "ধৃত বিজেপির কেউ নয়। পুলিশ ভাল কাজ করেছে।" তবে তা মানতে নারাজ তৃণমূল। ময়না ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত মালাকার বলেন, "সবাই জানে, বিজেপির মদতপুষ্ট।"সোমবার তমলুক আদালতে তোলা হলে, ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget