এক্সপ্লোর

Purba Medinipur: স্কুল পরিচালন ভোটে দ্বন্দ্ব! তৃণমূলেরই একাধিক প্রার্থী

TMC Rift: দুটি শিবিরের তরফে আলাদা করে প্রার্থী দেওয়া হয়েছে। তার ফলেই শুরু হয়েছে জল্পনা।


বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: এবার নন্দীগ্রাম (Nandigram) তৃণমূলের মধ্য়েও কি বিরোধের সুর? হাইমাদ্রাসার পরিচালন সমিতির ভোট ঘিরে দ্বন্দ্বে তৃণমূলের (TMC) দুই শিবিরের মধ্যে। টানাপড়েন শুরু হয়েছে তৃণমূলের ব্লক কমিটি ও অঞ্চল কমিটির মধ্যে। দুটি শিবিরের তরফে আলাদা করে প্রার্থী দেওয়া হয়েছে। তার ফলেই শুরু হয়েছে জল্পনা। 

রবিবার নন্দীগ্রামের দাউদপুর হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। সেখানেই নির্বাচন ঘিরে মুখোমুখি লড়াইয়ে তৃণমূলের দুই শিবির! একদিকে তৃণমূলের ব্লক কমিটি, অন্যদিকে তৃণমূলের অঞ্চল কমিটি। গত মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কিন্তু দেখা গিয়েছে প্রার্থীদের যা প্যানেল, তাতে দুই শিবিরই নিজেদের মতো করে প্রার্থীপদে অনড় থেকেছে। ফলে তৃণমূলের প্রার্থীরা মুখোমুখি লড়াই করবেন। এখন যা পরিস্থিতি তাতে হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন হয়ে দাঁড়িয়েছে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই! 

তৃণমূলের খোঁচা:
তমলুক (Tamluk) সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া বলেন, 'দাউদপুর অঞ্চলের জনপ্রিয় নেতা সামশুল ইসলাম। তাঁর উদ্যোগে ৬ জনের একটি প্যানেল জমা পড়েছে। সেটার অনুমোদন আছে। আর ব্লকগত ভাবে দিতে গেলে জেলার অনুমোদন লাগে। আমরা আর কাউকে অনুমোদন দিইনি।' অন্যদিকে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকার কথা স্বীকার করে নিয়েছেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূলের সহ সভাপতি সানোয়ার খান। তিনি বলেন, 'অঞ্চল থেকে আলাদা কেউ প্যানেল জমা দিলে সেটা সে ব্যক্তিগতভাবে দিয়েছে ব্লকের অনুমোদন নেই। দলের মধ্যে দুটো ভাগ হলে সমস্যা তো হবেই। গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই। জেলা বা রাজ্য নেতৃত্ব তা মেটাতে উদাসীন।' যদিও তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্রের দাবি, 'আমার কাছ থেকে প্যানেলের জন্য কেউ অনুমোদন নেয়নি। রাজ্যের নির্দেশে দুই শিবিরের সাথে কথা বলে একটি তালিকা প্রস্তুত করে লিফলেট আকারে তা জানিয়ে ভোট হবে। সানোয়ার যে অভিযোগ করেছে তা ঠিক নয়। গোষ্ঠীদ্বন্দ্ব নেই, হয়তো মতান্তর আছে। তা মিটে যাবে।' যদিও মাদ্রাসার ভোটে আলাদা আলাদা ভাবে নিজেদের প্রার্থীর জন্য প্রচার চালাচ্ছে তৃণমূলের ব্লক ও অঞ্চল শিবির। অন্যদিকে ২০০৭ সালে নন্দীগ্রামকাণ্ডের পর এই প্রথম এলাকার স্কুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিএম।

বিজেপির কটাক্ষ:
নন্দীগ্রাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র। গোটা ঘটনা নিয়ে কটাক্ষ ছুড়েছে বিজেপি (BJP)। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি বলেন, 'এদের যা অবস্থা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে চাপছে। সাধারণ মানুষ পঞ্চায়েত ভোটে এদের জবাব দেবে।' 

আরও পড়ুন: ফের ১০০ দিনের প্রকল্পে 'দুর্নীতি', অভিযোগ তৃণমূলকর্মীদেরই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget